২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় অধ্যায়ের ‘প্রতীক, সংকেত ও যোজনী’ এবং তৃতীয় অধ্যায়ের ‘রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।i. সালফেট, কার্বনেট, নাইট্রেট ii. সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামiii. Al + O2  Al2O3প্রশ্ন: ক. সংকেত কাকে বলে?প্রশ্ন: খ. যৌগমূলক বলতে কী বোঝ?প্রশ্ন: গ. (ii) নম্বরে যে মৌলটির ল্যাটিন নাম আছে, তাকে (i) নম্বরের যৌগমূলকগুলোর সঙ্গে যুক্ত করে যৌগ গঠন করো।প্রশ্ন: ঘ. (iii) নম্বর বিক্রিয়াটি সমতাকরণের কৌশল বিশ্লেষণ করো।উত্তর: ক. সংকেত: কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। অর্থাৎ কোনো পদার্থের অণুতে কী কী মৌল আছে এবং প্রতিটি মৌলের কতটি পরমাণু আছে, তার সংক্ষিপ্ত প্রকাশকে ওই পদার্থটির সংকেত বলে।উত্তর: খ. যৌগমূলক: বিভিন্ন মৌলের পরমাণুর সমষ্টি যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় একটি পরমাণুর মতো আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তখন এই রকম পরমাণুগুচ্ছকে মূলক বা যৌগমূলক বলে।উদাহরণস্বরূপ, SO4 একটি যৌগমূলক। এটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও অপরিবর্তিত থেকে নতুন যৌগ গঠন করে। বিক্রিয়া: 2Al + 3H2SO4  Al2(SO4)3+ 3H2উত্তর: গ. (ii) নম্বরে সোডিয়াম (Na) মৌলটির ল্যাটিন নাম আছে। (i) নম্বরের যৌগমূলকগুলো হলো সালফেট, কার্বনেট ও নাইট্রেট। সোডিয়াম সালফেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে, যার সংকেত Na2SO4। সোডিয়াম কার্বনেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে, যার সংকেত Na2CO3 এবং সোডিয়াম নাইট্রেটের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে, যার সংকেত হলো NaNO3।উত্তর: ঘ. (iii) নম্বর বিক্রিয়াটি হলো Al + O2  Al2O3 বিক্রিয়াটির সমতা করলে হয় 4Al + 3O2 = 2Al2O3। নিম্নে বিক্রিয়াটির সমতাকরণের কৌশল বিশ্লেষণ করা হলো:১. রাসায়নিক সমীকরণে বিক্রিয়কগুলোর প্রতীক বা সংকেত = চিহ্নের বাম পাশে লিখতে হয় এবং বিক্রিয়াজাত পদার্থের প্রতীক বা সংকেত = চিহ্নের ডান দিকে লিখতে হয়। বিক্রিয়াটিতে বিক্রিয়ক অ্যালুমিনিয়াম ও অক্সিজেন = চিহ্নের বামপাশে এবং বিক্রিয়াজাত পদার্থ = চিহ্নের ডান পাশে আছে। ২. বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে সংকেতের সাথে ‘+’ চিহ্ন দিতে হয়। এ জন্য বিক্রিয়ক অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের মাঝে ‘+’ চিহ্ন আছে।৩. বিক্রিয়কের দিক থেকে বিক্রিয়াজাত পদার্থের দিকে একটি তীর চিহ্ন () বসাতে হয়। সমতাকরণের পর তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন (=) বসানো যায়। তাই সমতাকরণের পর বিক্রিয়াটিতে সমান চিহ্ন দেওয়া হয়েছে।৪. বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যতসংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত নতুন অণুগুলোর মধ্যেও ঠিক ততসংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে। বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে অ্যালুমিনিয়াম ও অক্সিজেনের মোট পরমাণুর সংখ্যা সমান।4Al + 3O2 = 2Al2O3(৪১) + (৩২) = ২{(১২) + (১৩)}বা, ৪ + ৬ = ২ (২+৩) বা, ১০ = ২৫ বা, ১০ = ১০সুতরাং, বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা ও বিক্রিয়ার পরের পরমাণু সংখ্যা সমান।