২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৮ প্রিয় শিক্ষার্থীরা, আজ ১৮ নম্বর অধ্যায়ের ‘বন ও পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।ফারজানা বাংলাদেশের বন সম্পর্কে তার মামার কাছে জানতে চাইল। মামা প্রথম প্রকার বন সম্পর্কে বললেন, ‘এ বন বাংলাদেশের মোট বনভূমির অর্ধেকের বেশি এলাকাজুড়ে আছে এবং এখানে বেশ কয়েকটি শিল্প-কলকারখানা গড়ে উঠেছে।’ তারপর মামা দ্বিতীয় প্রকার বন সম্পর্কে বললেন, ‘শীতকালে এ বনের পাতা ঝরে যায়। এ দুই প্রকার বন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’প্রশ্ন: ক. বনভূমি কাকে বলে?প্রশ্ন: খ. বনভূমি কমে যাওয়ার কারণ কী?প্রশ্ন: গ. প্রথম প্রকার বনে কীভাবে শিল্প-কলকারখানা গড়ে উঠেছে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. বর্ণিত দুটি বন সম্পর্কে মামার বক্তব্যের গুরুত্ব বিশ্লেষণ করো।উত্তর: ক. বনভূমি: প্রাকৃতিক উপায়ে আপনা হতে যখন ছোট-বড় বৃক্ষলতা ও গাছপালা জন্মে বিস্তীর্ণ এলাকা আচ্ছাদিত করে ফেলে, তখন সে বিস্তীর্ণ এলাকাকে বনভূমি বলে। যেমন—সুন্দরবন।উত্তর: খ. জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে নতুন জমি, বাসস্থান, অফিস, রাস্তাঘাট ইত্যাদি। এসবের জন্য বাড়তি জমির দরকার। জমির এ চাহিদা মেটানোর জন্য বনভূমি কাটা হচ্ছে। এ ছাড়া জ্বালানি, কাগজ, দেশলাই, নৌকা, হার্ডবোর্ড, ঘরের খুঁটি, সাঁকো, আসবাব, অন্যান্য শিল্পের কাঁচামাল ও ওষুধ হিসেবে বনজ সম্পদ ব্যবহূত হচ্ছে। এসব কারণে বনভূমি কমে যাচ্ছে।উত্তর: গ. মামার বর্ণনা অনুসারে, প্রথম প্রকার বনটি পাহাড়ি বন। পাহাড়ি বনে বিভিন্ন ধরনের শিল্প-কলকারখানা গড়ে উঠেছে। পাহাড়ি বন থেকে পাওয়া কাঁচামালের ওপর ভিত্তি করে এ অঞ্চলে পেপার মিল গড়ে উঠেছে। যেমন—কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহূত হয়। এটি পাহাড়ি বন থেকে পাওয়া যায়। কর্ণফুলী রেয়ন মিলের কাঁচামালও পাহাড়ি বনে পাওয়া যায়। পাহাড়ি বনে প্রচুর বেত ও বাঁশ পাওয়া যায়। তাই সিলেটে নানা প্রকার কুটির শিল্পের কারখানা গড়ে উঠেছে।উত্তর: ঘ. মামার বর্ণনা অনুসারে, প্রথম প্রকার বনটি পাহাড়ি বন এবং দ্বিতীয় প্রকার বনটি ভাওয়াল-মধুপুর ও বরেন্দ্র ভূমির বনাঞ্চল। এ দুই বনই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বনভূমির কাঁচামালের ওপর ভিত্তি করে নানা ধরনের শিল্প-কারখানা গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানায় উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ দুই বনের শাল, শিশু ইত্যাদি দামি কাঠ দিয়ে আসবাব তৈরি করা হয়। এ বন থেকে আমরা প্রচুর পরিমাণ জ্বালানি কাঠ পেয়ে থাকি। এ বনের বিভিন্ন বনজ সম্পদ ওষুধশিল্পে ব্যবহার করা হয়। গৃহ নির্মাণের নানা ধরনের সামগ্রী যেমন—বাঁশ, বেত, খুঁটি ইত্যাদি এ বন থেকে পাওয়া যায়। এ বন থেকে পাওয়া কাঁচামালের ওপর ভিত্তি করে নানা শিল্প-কারখানা গড়ে ওঠায় অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুতরাং, মামা যথার্থই মন্তব্য করেছেন—বন দুটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।