২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformation of sentence  সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৪ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Transformation of sentence partটি আয়ত্ত করতে সক্ষম হবে।আমরা এ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা হলো Comparative-এর পরিবর্তন কীভাবে হয়? আলোচনাকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করলে বলা যায় এর পরিবর্তন দুই ভাবে হয়ে থাকে।1. Superlative হতে Comparative :(a) Adjectiveটি comparative form-এ বসবে এরপর than any other দ্বারা পরিবর্তন করতে হয়।Superlative: Rana is the tallest boy in the class.Comparative: Rana is taller than any other boy in the class.(b) One of the উল্লেখ থাকলে Adjectiveটি comparative form-এ বসবে এরপর than most other দ্বারা পরিবর্তন করতে হয় । Superlative: Bangladesh is one of the best team in the ICC World Cricket 2011.Comparative:Bangladesh is better than most other team in the ICC World Cricket 2011. c) Of all উল্লেখ থাকলে Adjectiveটি comparative form -এ বসবে, এরপর than all other দ্বারা পরিবর্তন করতে হয় ।Superlative : She is the most beautiful of all girl.Comparative : She is more beautiful than all other girl.2. Positive হতে Comparative : তুলনীয় স্থান বা ব্যক্তি প্রথমে বসে। (a) Affirmative Sentence Negative হয়।(b) Negative Sentence Affirmative হয়।Superlative to Positive Degree:Rule-1 : Superlative degree কে positive degree করার সময় সর্ব প্রথম No other দিয়ে শুরু করতে হয় এবং এরপর sentence-এর শেষের অংশ অর্থাৎ Adjective -এর পরের অংশ বসে। Verb-এর পর as বসে এবং এরপর Adjective কে positive করতে হয়।No other + adjective verb + as + adjective+ as প্রথম subject Superlative : Dhaka is the largest city in Bangladesh.Positive : No other city in Bangladesh is as large as Dhaka.Rule-2 : Superlative Degree-তে one of the words উল্লেখ থাকলে positve করার সময় very few দ্বারা শুরু করতে হয়। Very few + Superlative-এর পরের অংশ + verb + so/as + superlative এর positive form + as প্রদত্ত বাক্যেও subject Superlative: He is one of the tallest boys in the class.Positive : Very few boys in the class are as tall as he.প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আলোচিত অংশের উপর অর্জিত জ্ঞান যাচাই কর।Exercise: (A) Superlative to Positive:1. Rana is one of the best boy in the class.2. It is one of the most beautiful garden in this town.3. Honesty is the best policy in life.4. Jony is the noblest person I have ever seen.5. Traffic jam is one of the most serious problems in our country.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল