২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformation of sentenceসুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৪ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Transformation of sentence partটি আয়ত্ত করতে সক্ষম হবে। অর্থের কোনো রকম পরিবর্তন না করে এক প্রকার Sentence-কে অন্য প্রকার sentence-এ পরিবর্তন করার প্রক্রিয়া বা কৌশলকে Transformation of sentence বলে।মনে রাখবে, Transformation of sentence থেকে জেএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত অংশ থেকে প্রশ্ন থাকবে। সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের যে পাঁচটি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে, সেগুলো ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলো।1. (a) Statement to question/Assertive to Interrogative(a) ‘To be verb’ যখন Assertive Sentence-এ Principal verb হিসেবে বসে, তখন তাকে question করার সময় ওই to be verb-কে বাক্যের প্রথমে বসাতে হয় এবং n’t যোগ করে Subjectসহ বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন:To be verb n’t subject extension (বাকি অংশ) + ? Statement/Assertive : Rafiq is a student.Question : Isn’t Rafiq a student?Statement/Assertive : They are ready to go.Question : Aren’t they ready to go?Statement/Assertive : I was present there.Question : Wasn’t I present there?(b) To have verb (have/has/had) যখন statement-এ Principal verb হিসেবে বসে, তখন তাকে question করার সময় ওই to have verb-কে বাক্যের প্রথমে বসাতে হয়। যেমন:To have verb n’t subject extension (বাকি অংশ) + ? Statement : He has a new shirt.Question : Hasn’t he a new shirt?Statement : He had a good book.Question : Hadn’t he a good book?Note : এ ধরনের বাক্যকে Do বা Does বা Did দিয়েও question করা যায়। যেমন:Statement : I have a shirt.Question : Don’t I have a shirt?Statement : He has a laptop.Question : Doesn’t he has a laptop?Statement : He helped the poor.Question : Didn’t he help the poor?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল