২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘জীব ও তার পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।দীপ্তি নৌকায় মামার বাড়ি বেড়াতে গেলে পানিতে কচুরিপানা, শাপলা, পদ্ম, পাতাঝাঁঝি ইত্যাদি ধরনের উদ্ভিদ এবং আকাশে চিল, বক ইত্যাদি দেখতে পেল। এসব কিছু দেখে তার বাস্তুসংস্থানের কথা মনে পড়ল।ক. জলজ উদ্ভিদ কাকে বলে?খ. মরু উদ্ভিদের পাতা ছোট হয় কেন?গ. দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো কীভাবে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়?ঘ. দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলো কীভাবে বাস্তুসংস্থানে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।উত্তর: ক. যেসব উদ্ভিদ পানিতে বা পানিযুক্ত স্থানে জন্মে তাদের জলজ উদ্ভিদ বলে। যেমন: খুদিপানা, কচুরিপানা ইত্যাদি।উত্তর: খ. মরু অঞ্চলে মাটিতে পানির পরিমাণ কম থাকে। পাতার আকার বড় হলে পত্ররন্ধ্র দিয়ে প্রস্বেদন প্রক্রিয়ায় বেশি পরিমাণ পানি বের হয়ে যেত। ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ত। প্রস্বেদন প্রক্রিয়ায় পানির অপচয় কমানোর জন্যই মরু উদ্ভিদের পাতা ছোট হয়ে থাকে।উত্তর: গ. দীপ্তির পর্যবেক্ষণকৃত শাপলা, পদ্ম, পাতাঝাঁঝি ইত্যাদি জলজ উদ্ভিদ। নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের দেহে বিভিন্ন অঙ্গসংস্থানিক পরিবর্তন পরিলক্ষিত হয়। জলজ উদ্ভিদের পাতলা আবরণযুক্ত বহিঃত্বক থাকে বলে এরা সারা দেহের মাধ্যমে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। এ কারণে মূল রোমের প্রয়োজনীয়তা কম। কাণ্ড ঢেউ খেলানো ও লম্বা পর্বযুক্ত বলে পানির স্রোত ও জলজ প্রাণীর চলাচলের কারণে ভেঙে যেতে পারে না। সম্পূর্ণ বহিঃত্বকের মাধ্যমে পানি শোষণ করতে পারে বলে পানি পরিবহনকারী কলার প্রয়োজনীয়তা কম। পাতা বড়, বোঁটা বায়ুকুঠুরীযুক্ত ও কোষস্থ ফাঁকগুলো বড় বলে বেশি বাতাস জমা রাখতে পারে, যা এদের পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। পানির মাধ্যমে পরাগায়ণে নিষিক্তকরণের সম্ভাবনা থাকে না বলে অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে। এভাবে দীপ্তির পর্যবেক্ষণকৃত জলজ উদ্ভিদগুলো নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়।উত্তর: ঘ. কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব ও জড় উপাদানের পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে বসবাসের উপযোগী যে পরিবেশ গড়ে ওঠে তাকে বাস্তুসংস্থান বলে। বাস্তুসংস্থানে জড় ও জীব দুই ধরনের উপাদান থাকে। জড় উপাদানের মধ্যে রয়েছে পানি, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি। আবার জীবন উপাদানকে উৎপাদক, খাদক, বিয়োজক তিনটি অংশে ভাগ করা যায়। যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের বলা হয় উৎপাদক। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক এবং দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তৃতীয় স্তরের খাদক। দীপ্তির পর্যবেক্ষণকৃত কচুরিপানা, শাপলা, পদ্ম, পাতাঝাঁঝি উৎপাদক এবং বক, চিল তৃতীয় স্তরের খাদক হিসেবে কাজ করে থাকে। উৎপাদকের ওপর নির্ভর করে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদকের ওপর দ্বিতীয় স্তরের খাদক এবং দ্বিতীয় স্তরের খাদকের ওপর তৃতীয় স্তরের খাদক নির্ভর করে থাকে। মৃতজীবী ব্যাকটেরিয়া, ছত্রাক বাস্তুসংস্থানে বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জীব ও জড় উপাদানের পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে ওঠে। সুতরাং দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্বিদ ও প্রাণীগুলো বাস্তুসংস্থানে নিবিড়ভাবে সম্পৃক্ত।