২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৯ প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৯ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্ভিদ সূর্যশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে মূল, কাণ্ড ও পাতায় জমা রাখে। এ জন্য একটি বিশেষ গ্যাসের প্রয়োজন হয়। মানুষ বিভিন্ন প্রয়োজন মেটাতে এই গ্যাস অতিরিক্ত পরিমাণে তৈরি করছে, যা প্রাণীর জন্য ক্ষতিকর।ক. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?খ. কয়লাকে কেন নবায়ন অযোগ্য সম্পদ বলা হয়?গ. উদ্দীপকে বর্ণিত শক্তির রূপান্তর উদ্ভিদ কীভাবে ঘটায়? ব্যাখ্যা করো।ঘ. বর্ণিত বিশেষ গ্যাসটি কখন প্রাণিকুলের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়? বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রকৃতি থেকে আমরা যা কিছু পাই সেগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন: গ্যাস, তেল, কয়লা ইত্যাদি।উত্তর: খ. যেসব সম্পদ ব্যবহারের পর শেষ হয়ে যায়, নতুন করে ব্যবহার করা যায় না, তাকে নবায়ন অযোগ্য সম্পদ বলে। কয়লা খনি থেকে উত্তোলন করে ব্যবহার করে ফেললে তা শেষ হয়ে যায়। এ জন্য কয়লাকে নবায়ন অযোগ্য সম্পদ বলা হয়।উত্তর: গ. উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্দীপকে বর্ণিত রূপান্তর ঘটায়। সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে। সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে পানি ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। একে সালোকসংশ্লেষণ বলে। এভাবে সূর্য থেকে প্রাপ্ত শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উদ্ভিদের মূল, কাণ্ড, ফল ইত্যাদি অঙ্গে জমা থাকে। উত্তর: ঘ. বর্ণিত বিশেষ গ্যাসটি কার্বন ডাই-অক্সাইড। কার্বন ডাই-অক্সাইড গ্যাস প্রাণীর জন্য ক্ষতিকর। পৃথিবীর জনসংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসে কার্বন ডাই-অক্সাইড গ্যাস নির্গমনের পরিমাণও বাড়ছে। বাড়তি মানুষের আবাসস্থল তৈরির জন্য ও বাড়তি ফসল উৎপাদনের জন্য মানুষ বন উজাড় করে ফেলছে। কলকারখানা তৈরির ফলে কারখানা থেকে জ্বালানি পুড়ে বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। বন উজাড় করার ফলে এ অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যবহূত হচ্ছে না। ফলে দিন দিন কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েই যাচ্ছে। এই কার্বন ডাই-অক্সাইড প্রাণিকুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।