২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ পরিবর্তন প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র পদ পরিবর্তনের কয়েকটি সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করব।পদ: এক শ্রেণীর পদকে অন্য শ্রেণীর পদে পরিণত করাকে বলে পদ পরিবর্তন।পদ পরিবর্তনের প্রয়োজনীয়তা: আমরা আমাদের মনের ভাব ভাষায় প্রকাশ করতে চাই। এ জন্য সম্পূর্ণ নতুন শব্দ বা পদ ব্যবহার না করে পদের প্রকার পরিবর্তন করে মনের ভাব প্রয়োজন অনুসারে প্রকাশ করার রীতি মানুষই আবিষ্কার করেছে।ক. সঠিক অর্থটি বোঝানোর জন্য পদ পরিবর্তন করা হয়।খ. ভাষার সৌন্দর্য ও সংক্ষিপ্ততার জন্য পদ পরিবর্তন করা হয়।গ. পদ পরিবর্তনের মধ্য দিয়ে ভাষার শব্দসম্ভারও বৃদ্ধি পায়।পদ পরিবর্তন করার সাধারণ নিয়ম:প্রধানত দুভাবে পদ পরিবর্তন করা যায়।১. পদের অপরিবর্তিত ব্যবহার।২. পদের পরিবর্তিত ব্যবহার।১. পদের অপরিবর্তিত ব্যবহার: পদের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক প্রকারের পদকে অন্য প্রকার পদে পরিবর্তিত করা যায়। যেমন:ক) অন্ধ আলো চায়। এ বাক্যটিতে ‘অন্ধ’ বিশেষ্য পদ।খ) অন্ধ লোকটিকে হাত থরে রাস্তা পার করে দাও। এ বাক্যটিতে ‘অন্ধ’ বিশেষণ পদ।এখানে কোনো পরিবর্তন না ঘটিয়ে ‘অন্ধ’ পদটিকে একবার বিশেষ্য এবং একবার বিশেষণ পদরূপে ব্যবহার করা হয়েছে।২. পদের পরিবর্তিত ব্যবহার: এক প্রকার পদের সঙ্গে প্রত্যয় যোগ করে অন্য প্রকার পদে পরিবর্তিত করে ব্যবহার করা যায়। এভাবে—ক. বিশেষ্য পদকে বিশেষণ পদে পরিবর্তিত করা যায়। যেমন: বিশেষ ‘লাজ’+প্রত্যয় ‘উক’ = বিশেষণ ‘লাজুক’।বাক্যে উদাহরণ : লাজ (বিশেষ্য) তোমার লাজ-শরম নেই।লাজুক (বিশেষণ) লাজুক ছেলেটে কোনো কথার উত্তরই দিচ্ছে না।খ. বিশেষণ পদকে বিশেষ্য পদে পরিবর্তিত করে ব্যবহার করা যায়। যেমন: ‘দারিদ্র্য’ বিশেষণ+তা (তল) প্রত্যয় = বিশেষ্য ‘দরিদ্রতা’। বাক্যে উদাহরণ: দরিদ্র (বিশেষণ) দরিদ্র লোকটি লজ্জায় কিছুই চাইল না। দরিদ্রতা (বিশেষ্য) দরিদ্রতা জাতিকে দুর্বল করে রাখে।গ. ক্রিয়ামূল বা ধাতু ও প্রত্যয়কে যোগ করে বিশেষ্য বা বিশেষণ পদে পরিণত করে ব্যবহার করা যায়। যেমন: বল = ধাতু+আ-প্রত্যয় = বলা১. বলা (বিশেষ্য) বলা সহজ, করা কঠিন।২. বলা (বিশেষণ) বলা কথা ফিরিয়ে নেব কেমন করে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল