২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Right Form Of Verbপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৭ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Right Form of Verb partটি আয়ত্ত করতে সক্ষম হবে। ইংরেজি ভাষায় একটি Sentence এ ব্যবহূত প্রতিটি word-ই কোনো না কোনো কাজ করে থাকে। প্রতিটি word-এর মধ্যে Verb সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে। Verb is the heart of Sentence. তাই Verb কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে। Latin শব্দ verbal থেকে এই শব্দটির উৎপত্তি। বাক্য গঠনশৈলীতে Noun-এর পরই Verb এর স্থান। এই Verb, Noun, Pronoun এবং Object কে বিশেষভাবে গতিশীল করে রাখে। Verb ছাড়া কোনো Sentence তৈরি করা যায় না। Verbগুলো সাধারণত Voice, Tense, Mood, Narrarion and Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে। একটি Sentence এ দুই ধরনের Verb ব্যবহূত হতে পারে। যেমন, Principal verb and Auxiliary verb.Principal Verb: যে Verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে Principal Verb বলে। Example : Rana writes an application.Auxiliary Verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার Sentence অথবা Tense, Voice বা Mood-এর রূপ গঠনের জন্য অন্য verb কে সাহায্য করে থাকে তাকে Auxiliary Verb বলে। Example : Rana is writing an application.তোমাদের মনে রাখতে হবে যে কোনো কোনো সময় একই verb, principle and Auxiliary দুভাবেই ব্যবহূত হতে পারে। যেমন, I am a student. এখানে ‘am’ Principle verb.আবার, I am writing a letter. এখানে ‘am’ Auxiliary verb. Principle Verb and Auxiliary Verb ছাড়াও Finite Verb, Non-Finite Verb, Transitive Verb and Intransitive Verb রয়েছে, এগুলো গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।1. Sentence যদি Present Indefinite tense হয় এবং Subject Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হবে।She (write) a letter.Ans : She writes a letter.The baby (cry). Ans : The baby cries.2. কোনো Sentence-এ যদি sometimes, often, always, regularly, daily, everyday, usually, generally, normally, occasionally ইত্যাদি থাকে এবং নিদিষ্ট কোনো সময়ের উল্লেখ না খাকে, তবে Sentenceটি Present Indefinite হবে। Usually father (walk) in the morning.Ans : Usually father walks in the morning.He (get) up early in the morning everyday.Ans : He gets up early in the morning everyday. Anwar sometimes (work) in his flower garden.Ans : Anwar sometimes works in his flower garden.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল