২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩  প্রিয় শিক্ষার্থীরা, আজ তৃতীয় অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।(i) 4Na+O2 = 2Na2O(ii) 2H2+O2 = 2H2O(iii) NH3+HCl= NH4Clক. রাসায়নিক বিক্রিয়া কী?খ. রাসায়নিক আসক্তি বলতে কী বোঝ?গ. (i) নং বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থকে পানিতে দ্রবীভূত করলে যে পদার্থ উৎপন্ন হয় তা কোন ধর্মী? ব্যাখ্যা করো। ঘ. সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় — (i), (ii) ও (iii) নং বিক্রিয়ার সাহায্যে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। উত্তর: ক. রাসায়নিক বিক্রিয়া: যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সাধারণভাবে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। উত্তর: খ. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য বিক্রিয়ক পদার্থের মধ্যে যে প্রবল আকর্ষণ থাকা প্রয়োজন তাকে রাসায়নিক আসক্তি বলে। রাসায়নিক আসক্তির জন্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এ আসক্তি বিপরীতধর্মী মৌলের মধ্যে সবচেয়ে বেশি এবং একই জাতীয় মৌলের মধ্যে সবচেয়ে কম। যেমন: ধাতুর সঙ্গে অধাতুর মিলিত হওয়ার বিশেষ আসক্তি আছে। তাই সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। উত্তর: গ. (i) নং বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ হলো Na2O বা সোডিয়াম অক্সাইড। একে পানিতে দ্রবীভূত করলে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। Na2O+H2O = 2NaOHএটি একটি ক্ষার। এতে লাল লিটমাস দ্রবণ যোগ করলে নীল বর্ণ ধারণ করবে। কোনো এসিড যোগ করলে লবণ ও পানি উৎপন্ন হবে। NaOH+HCl = NaCl+H2Oসুতরাং উৎপন্ন পদার্থ ক্ষারধর্মী।উত্তর: ঘ. যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটিমাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। সে অনুসারে উদ্দীপকে উল্লেখিত (i), (ii) ও (iii) এ তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। অপরদিকে যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। (i), (ii) ও (iii) নং বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলো যথাক্রমে Na2O, H2O ও NH4Cl(i) নং বিক্রিয়াতে মৌল উপাদান সোডিয়াম (Na) ও অক্সিজেন (O2) এর প্রত্যক্ষ সংযোগে যৌগটি উৎপন্ন হয়েছে। অতএব, এটি সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া। (ii) নং বিক্রিয়াতে মৌল উপাদান হাইড্রোজেন (H2) ও অক্সিজেন (O2) এর প্রত্যক্ষ সংযোগে যৌগটি উৎপন্ন হয়েছে। অতএব, এটিও সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া। (iii) নং বিক্রিয়াতে NH4Cl গঠিত হয়েছে যৌগ NH3 ও যৌগ HCl-এর সংযোগে। সুতরাং এটি সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। অতএব, উদ্দীপকে বর্ণিত (i), (ii) ও (iii) নং বিক্রিয়া পর্যালোচনা করে প্রতীয়মান হয়, সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়।