সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকাজ্যামিতি উপপাদ্য-১৮প্রিয় শিক্ষার্থীরা, আজ জ্যামিতির দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্ভুজ-সংক্রান্ত দুটি উপপাদ্য প্রমাণ করব।প্রশ্ন: কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে তার অপর দুটি বাহুও সমান ও সমান্তরাল হবে।— প্রমাণ করো।বিশেষ নির্বচন: মনে করি, ABCD চতুর্ভুজের AB বাহু এবং DC বাহু পরস্পর সমান ও সমান্তরাল। প্রমাণ করতে হবে যে, BC বাহু ও AD বাহু পরস্পর সমান ও সমান্তরাল। অঙ্কন: A, C যোগ করি। প্রমাণ: যেহেতু AB ও DC রেখা সমান্তরাল এবং AC তাদের ছেদক সেহেতু, BAC = DCA, [একান্তর কোণ]এখন, ABC ও ADC-এAB = DC, AC বাহু সাধারণ এবং অন্তর্ভুক্ত BAC = অন্তর্ভুক্ত DCA অতএব, ABC DCAসুতরাং BC = AD এবং ACB = CAD এখন BC ও AD রেখাদ্বয়ের ছেদক AC দ্বারা উৎপন্ন একান্তর কোণদ্বয় সমান হওয়ায় BC ও AD রেখাদ্বয় সমান্তরাল।সুতরাং BC ও AD বাহুদ্বয় সমান ও সমান্তরাল (প্রমাণিত)। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালr