নদীর স্বপ্নপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।এই যে নদী/নদীর জোয়ারনৌকা সারে সারে,/একলা বসে আপন মনেবসে নদীর ধারে/এই ছবিটি চেনা।মনের মধ্যে যখন খুশি/এই ছবিটি আঁকি।ক. কবি বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?খ. ‘সূর্য লুকালো জলের তলার ঘরে’—বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?গ. উল্লিখিত চরণগুলোতে কিশোর মনের কল্পনায় আঁকা ছবির সঙ্গে ‘নদীর স্বপ্ন’ কবিতার সাদৃশ্য কতটুকু তা বর্ণনা করো।ঘ. উদ্ধৃত চরণগুলোর মধ্যে ফুটে ওঠা দৃশ্যপট আর ‘নদীর স্বপ্ন’ কবিতার দৃশ্যপট ভিন্ন আঙ্গিকে প্রবাহিত—কথাটি বিশ্লেষণ করো।উত্তর: ক. কবি বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস বিক্রমপুর অর্থাৎ বর্তমানের মুন্সিগঞ্জে।উত্তর: খ. কবি বুদ্ধদেব বসু রচিত ‘নদীর স্বপ্ন’ কবিতাটিতে ফুটে উঠেছে একটি কিশোর মনের নৌবিহারের স্বপ্ন এবং নদীকে ঘিরে তাঁর লালিত স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি। কিশোর কালাই তার ছোট বোন ছোকানুকে নিয়ে নদীর বুকে ভাসমান নৌকায় হাওয়ায় দুলতে দুলতে দিন গড়িয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যা কালের মিটি মিটি তারাগুলো আকাশের বুকে প্রজ্ব্বলিত হয়ে ওঠে। ক্রমেই প্রকৃতির বুকে নেমে আসে আবছা আঁধার। সূর্য তার শেষ আভাটুকু ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর পানি ঘোলা রঙে উজ্জ্বল হয়ে ওঠে। কিছুক্ষণ পরই দিগন্তের শেষ রেখায় সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য দেখে মনে হয়, সূর্য বুঝি পানির নিচে হারিয়ে গেল। সারা দিনের আলো বিতরণের পর আসন্ন সন্ধ্যার আবছা আঁধারে অস্তগামী সূর্যের এই অর্ন্তধানের দৃশ্যকেই বলা হয়েছে—‘সূর্য লুকালো জলের তলার ঘরে’। উত্তর: গ. উল্লিখিত চরণগুলোতে এক কিশোরের নদীর পাড়ে বসে সারি সারি নৌকা দেখার দৃশ্যটি ফুটে উঠেছে। একলা বসে সে নদীর জোয়ারে ভেসে যাওয়া নৌকাগুলো দেখছে আর আপন মনে ছবি আঁকছে। কিশোর তার স্বপ্নে আঁকা ছবিতে, এ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীতীরের মনোমুগ্ধকর দৃশ্য থেকে সুন্দর ছবিগুলো তার মানসপটে জাগিয়ে তুলছে। এখানে কিশোর মনের ভাবাবেগের সঙ্গে নদীর ‘স্বপ্ন’ কবিতায় ফুটে ওঠা কিশোর মনের নদীকেন্দ্রিক কল্পনা কিছুটা সাদৃশ্য থাকলেও প্রকাশভঙ্গি ভিন্ন। কবিতায় কিশোর তার ছোট বোনকে নিয়ে নদীতে ভ্রমণকালে নদীর ওপর থেকে দৃশ্যমান বিষয়গুলো এবং নদীর পাড়ের পরিবেশকে কল্পনা করে আবেগাপ্লুত হয়েছে। সে কখনো নৌকায় ঘুরে বেড়ানো, কখনো শুয়ে, কখনো বসে আকাশ দেখা, কখনো বা রংবেরঙের পাল উড়িয়ে মাঝিকে নিয়ে আনন্দ করা—এসব স্বপ্নে বিভোর হয়েছে। তবে প্রকাশভঙ্গি ভিন্ন হলেও দুজনের মনের কল্পনাই এখানে নদীকে ঘিরে। নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি। আবহমান কাল থেকে বাংলার মানুষ নদীর সঙ্গে নানাভাবে সম্পৃক্ত। তাই তো এখানে কিশোর মনের রঙিন কল্পনাগুলোও নদীকে ঘিরেই স্বপ্নের জাল তৈরি করেছে। তাই বলা যায়, উল্লিখিত চরণগুলোর সঙ্গে নদীর স্বপ্ন কবিতায় কিশোর মনের কল্পনার বিষয়বস্তু যথেষ্ট সাদৃশ্যমান। তবে তাদের চেতনার কিছুটা পার্থক্য রয়েছে। উত্তর: ঘ. বিশিষ্ট কবি বুদ্ধদেব বসু রচিত ‘নদীর স্বপ্ন’ কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে দুরন্ত এক কিশোর মনের নৌভ্রমণের স্বপ্ন এবং নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাকৃতিক দৃশ্যাবলির প্রতি এক দুর্নিবার আকর্ষণ।কিশোর কানাই তার ছোট বোন ছোকানুকে নিয়ে মাঝিকে তার নৌকায় তুলে নিতে আকুতি জানিয়েছে। বিনিময়ে সে মাঝিকে তার চকচকে রুপার সিকি এবং বোনের কাছে থাকা দুআনিও দিতে রাজি। সে চায় মাঝির সঙ্গে রংবেরঙের পাল তুলে হাওয়ায় দুলে ভাসতে। দুপুরের ঝলমলে রোদে সে দেখবে দূর আকাশের উড়ন্ত পাখি! রুপালি নদীর ইলিশ কিনে মাঝি তাদের আপ্যায়ন করবে। পদ্মার বুকে ভেসে চলা তার এই স্বাধীনচেতা মন ক্ষণিকের জন্য তাকে পদ্মার রাজা আর ছোকানুকে আকাশের রানি বানিয়ে দেয়। আবির রাঙা সন্ধ্যাকাশে যখন ছুটে ওঠে স্মিগ্ধ তারাগুলো, তখন কিশোর তার সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য মাঝিকে পাল নামাতে বলে। মাঝির কণ্ঠে ভাটিয়ালি গানের সুর আর রূপকথার আবেকে সে হারিয়ে যেতে চায়। ঝড় এলে মাঝি যেন ছোকানুকে ঘুম থেকে ডেকে না তোলে, সে জন্য সে মাঝিকে সতর্ক করে দেয়। এভাবেই কিশোর কানাই তার ছোটবোনকে নিয়ে নদী ভ্রমণের এক সুখস্বপ্নে বিভোর হয়। তবে উদ্দীপকে উল্লিখিত চরণগুলোতে কিশোর মনের কল্পনায় নদী তীরের সারি বাঁধা নৌকা আর পারিপার্শ্বিক দৃশ্যগুলোকে নিয়ে মনের মধ্যে তৈরি হয়েছে একটি সুন্দর প্রাণবন্ত ছবি। কল্পনায় সে বারবার ছবিটি নিয়ে পুলকিত হয়েছে। আর কবিতায় কিশোর শুধু নদীতীরের দৃশ্য দেখেই নয়, সেই সঙ্গে নদী ভ্রমণের এক নিটোল স্বাদকেও উপভোগ করেছে।