২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিঙ্গ  প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে লিঙ্গ নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা লিঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। লিঙ্গ: শব্দের যে বৈশিষ্ট্য থেকে পুরুষ, স্ত্রী বা ক্লীব বোঝা যায়, তাকে লিঙ্গ বলে।বাংলা ভাষার বিশেষ্য পদগুলো লক্ষ করলে দেখা যাবে যে, কোনোটি পুরুষ-জাতীয় কাউকে, কোনোটি স্ত্রী-জাতীয় কাউকে বোঝাচ্ছে, আবার কোনোটি পুরুষ বা স্ত্রী কাউকেই বোঝাচ্ছে না। প্রাণিবাচক পদগুলোর মধ্যেই পুরুষ বা স্ত্রীবাচক বৈশিষ্ট্য বোঝানো হয়। অপ্রাণিবাচক পদে স্ত্রী-পুরুষ ভেদ নেই। পদের এই স্ত্রী-পুরুষ ভেদাভেদই লিঙ্গ হিসেবে ব্যাকরণে উল্লেখ করা হয়েছে।প্রকারভেদ: লিঙ্গ চার প্রকার: ১. পুংলিঙ্গ ২. স্ত্রীলিঙ্গ৩. ক্লীবলিঙ্গ ও ৪. উভলিঙ্গ।১. পুংলিঙ্গ: যেসব পদে পুরুষ জাতি বোঝায়, তাকে পুংলিঙ্গ বলে। যেমন—বালক, পিতা, ছেলে, নর, মাতুল ইত্যাদি।২. স্ত্রীলিঙ্গ: যেসব পদে স্ত্রী জাতি বোঝায়, তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন—বালিকা, মাতা, মেয়ে, নারী, মাতুলানী ইত্যাদি।৩. ক্লীবলিঙ্গ: যেসব পদে স্ত্রী-পুরুষ কোনোটিই বোঝায় না, তাকে ক্লীবলিঙ্গ বলে।যেমন—ফুল, গাছ, বই, ফল, ঘর, পথ, পানি, আকাশ, কলম ইত্যাদি।৪. উভলিঙ্গ: কতগুলো নামবাচক শব্দ আছে, সেগুলো পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়, এগুলোকে উভলিঙ্গ বলা হয়। যেমন—মানুষ, শিশু, সন্তান, ডাক্তার, বাছুর ইত্যাদি।লিঙ্গ পরিবর্তনের নিয়ম:পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তনের কতগুলো নিয়ম আছে, সেগুলো হলো:১. প্রত্যয় যোগে। যেমন: নদ-নদী, জেলে-জেলেনী।২. ভিন্ন শব্দযোগে। যেমন: পিতা-মাতা, বর-কনে।৩. স্ত্রীবাচক শব্দযোগে। যেমন: বলদ গরু-গাই, হুলো বিড়াল-মেনী বিড়াল।লিঙ্গান্তরের নিয়ম অনুসারে কতগুলো নমুনা দেওয়া হলো:১. প্রত্যয় যোগে লিঙ্গান্তর: আ প্রত্যয় যোগেপুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ মৃত মৃতা প্রথম প্রথমাদ্বিতীয় দ্বিতীয়া চতুর চতুরাঅজ অজা সরল সরলাবৃদ্ধ বৃদ্ধা মাননীয় মাননীয়াশিষ্য শিষ্যা লজ্জিত লজ্জিতানবীন নবীনা প্রিয় প্রিয়াপ্রবীণ প্রবীণা মহাশয় মহাশয়াকোকিল কোকিলা নিপুণ নিপুণাপ্রাচীন প্রাচীনা অধ্যক্ষ অধ্যক্ষাকনিষ্ঠ কনিষ্ঠা জ্যেষ্ঠ জ্যেষ্ঠামহোদয় মহোদয়া সবল সবলা।আধুনিক আধুনিকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল