২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা জ্যামিতি প্রিয় শিক্ষার্থীরা, আজ জ্যামিতি অনুশীলন থেকে একটি সমস্যার সমাধান করব।উপপাদ্য-২১সাধারণ নির্বচন: একই ভূমির ওপর এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত সব ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল সমান।বিশেষ নির্বচন: মনে করি, ABC ও DBC ত্রিভুজক্ষেত্রদ্বয় একই ভূমি BC-এর ওপর এবং BC ও AD সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত।প্রমাণ করতে হবে যে -ক্ষেত্র ABC = -ক্ষেত্র DBCঅঙ্কন: BC রেখার ওপর B ও C বিন্দুতে যথাক্রমে BE ও CF লম্ব অঙ্কন করি। এরা AD রেখাকে বা তার বর্ধিতাংশকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে।প্রমাণ: EBCF একটি আয়তক্ষেত্র [অঙ্কনানুসারে]।যেহেতু, -ক্ষেত্র ABC এবং আয়তক্ষেত্র EBCF একই ভূমি BC-এর ওপর এবং BC ও ED সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত, সেহেতু -ক্ষেত্র ABC = (আয়তক্ষেত্র EBCF) [শর্তমতে]অনুরূপভাবে, -ক্ষেত্র DBC = (আয়তক্ষেত্র EBCF) -ক্ষেত্র ABC = -ক্ষেত্র DBC) [প্রমাণিত]