সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাPronoun আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Pronoun বিষয়ে অধিকতর জ্ঞান করতে সক্ষম হবে।Pronoun বা সর্বনামযে Word Noun বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহূত হয়, তাদের Pronoun বলে। (A pronoun is a word that is used in place of noun)যেমন–I, we, you, he, she, they, your, his, her etc.বাক্যে ব্যবহার ও কাজের পার্থক্য অনুযায়ী Pronoun-কে আট ভাগে ভাগ করা যায়। যথা—1. Personal Pronoun. 2. Demonstrative Pronoun. 3. Interrogative Pronoun4. Relative Pronoun. 5. Indefinite Pronoun. 6. Distributive Pronoun.7. Reflexive Pronoun. 8. Reciprocal Pronoun.Personal Pronoun1. Personal Pronoun: যে Pronoun ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে Personal Pronoun বলে। (A personal pronoun indicates the person or thing for which it is used.)যেমন–I, we, me, us, our, ours; thou, you, theirs; he, she, it, they, his etc.এখানে I, you, my, she, he—এগুলো সব ব্যক্তির পরিবর্তে ব্যবহূত হয়েছে, তাই এরা Personal Pronoun। এ ছাড়া we, they, his, him, her, their, us, our, me, mine—এগুলো Personal Pronoun.Personal Pronoun-এর প্রকারভেদPerson অনুসারে Personal Pronoun-কে তিন ভাগে ভাগ করা হয়। যথা—Personal Pronoun of the first personPersonal Pronoun of the second personPersonal Pronoun of the third personFirst person: বাক্যে যে Subject/কর্তা কথা বলে, তাকে Personal Pronoun of the first person বলে। যেমন—I, we, me, us, my, mine, our, ours. Second person: বাক্যে যাকে সম্বোধন করে কথা বলা হয়, তাকে Personal pronoun of the second person বলা হয়। যেমন—you, your, yours, thou, thy, thee.Third person: বাক্যে যার সম্বন্ধে বলা হয়, তাকে Personal pronoun of the third person বলে। যেমন—he, she, it, they, them, his, her, him, their, theirs, its.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল