২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারকপ্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে কারক নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘কারক’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ৫. অপাদান কারকযা থেকে কোন কিছু বিযুক্ত বা বিশ্লেষণ বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন—মেঘ থেকে বৃষ্টি হয়। কোনো কিছু থেকে নিঃসরণ, বিচ্যুতি, স্খলন, উৎপন্ন, ভীত, বিরত, পরাজিত, বঞ্চিত, শ্রুত ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়ে থাকে। যেমন—বিচ্যুতি: গাছ থেকে ফল পড়ে।উৎপন্ন: তিলে তৈল হয়।বিরত: পাপে বিরত হও।রক্ষিত: বিপদে মোরে রক্ষা করো।ভীত: যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়।অপাদান কারক নির্ণয়ের জন্য কোথা থেকে এই প্রশ্ন করতে হয়। যেমন—লোকমুখে এ কথা শুনেছি। এ বাক্যে ক্রিয়াপদ ‘শুনেছি’-এর সঙ্গে ‘কোথা থেকে’ প্রশ্ন জুড়লে বলতে হয় ‘কোথা থেকে শুনেছি’। তখন জবাবে পাওয়া যাবে ‘লোকমুখে’। তাই ‘লোকমুখে’ অপাদান কারক।অপাদান কারকে বিভিন্ন কারক-বিভক্তিশূন্য বিভক্তি—ট্রেন ঢাকা ছাড়ল।দ্বিতীয়া বিভক্তি—বাবাকে ভয় নেই।তৃতীয়া বিভক্তি—সরিষা দিয়ে তৈল হয়।পঞ্চমী বিভক্তি—সে ঘর থেকে বেরিয়ে গেল।ষষ্ঠী বিভক্তি—এখানে বাঘের ভয় নাই।সপ্তমী বিভক্তি—লোভে পাপ, পাপে মৃত্যু।৬. অধিকরণ কারকযে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন—নদীতে মাছ থাকে। এখানে ‘নদীতে’ অধিকরণ কারক। অধিকরণ কারক বলতে ক্রিয়ার আধার বোঝায়। স্থান, কাল, পাত্র ও বিষয় নিয়েই হয় আধার। কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে—এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।অধিকরণ কারক তিন প্রকার—১. আধারাধিকরণ, ২. কালাধিকরণ ও ৩. ভাবাধিকরণ।১. আধারাধিকরণ: যে অধিকরণে ক্রিয়ার আধার বা স্থান নির্দেশ করে তাকে আধারাধিকরণ বলে। যেমন—বনে বাঘ আছে।২. কালাধিকরণ: ক্রিয়া যে কালে ঘটে, তার কারকে কালাধিকরণ বলে। যেমন—শুক্রবারে স্কুল ছুটি থাকবে।৩. ভাবাধিকরণ—অধিকরণ কারকে ভাবের অভিব্যক্তি প্রকাশ পেলে তাকে ভাবাধিকরণ বলে। যেমন—কান্নায় বেদনা কমে।অধিকরণ কারকে বিভিন্ন কারক-বিভক্তিশূন্য বিভক্তি—সে বাড়ি নেই।দ্বিতীয়া বিভক্তি—আজকে হবে না কালকে আসুন।তৃতীয়া বিভক্তি—পথ দিয়ে চলো।পঞ্চমী বিভক্তি—বাড়ি থেকে চেয়ে দেখো।সপ্তমী বিভক্তি—তিলে তৈল আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল