সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরকারক প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে কারক নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘কারক’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বিভিন্ন কারকে একই বিভক্তির প্রয়োগসকল কারকে শূন্য বিভক্তি:কর্তৃকারকে শূন্য বিভক্তি—রানা যায়।কর্মকারকে শূন্য বিভক্তি—গরু ঘাস খায়।করণ কারকে শূন্য বিভক্তি—রানিরা পাশা খেলে।সম্প্রদান কারকে শূন্য বিভক্তি—দিব তোমা শ্রদ্ধা ভক্তি।অপাদান কারকে শূন্য বিভক্তি—সে স্কুল পালায়।অধিকরণ কারকে শূন্য বিভক্তি—বাবা বাড়ি নেই।বিভিন্ন কারকে দ্বিতীয়া বিভক্তিকর্তৃকারকে দ্বিতীয়া—রানাকে খেতে হবে।কর্মকারকে দ্বিতীয়া—খোকাকে ডাকো।করণ কারকে দ্বিতীয়া—তাকে দিয়ে কিছু হবে না।অপাদান কারকে দ্বিতীয়া—বাঘকে ভয় করে।অধিকরণ কারকে দ্বিতীয়া—আজকে ছুটি।বিভিন্ন কারকে ষষ্ঠী বিভক্তি:কর্তৃকারকে ষষ্ঠী—রবির যেতে হবে।কর্মকারকে ষষ্ঠী—অমির দেখা পাইনি।করণ কারকে ষষ্ঠী—কালির দাগ মোছে না।সম্প্রদান কারকে ষষ্ঠী—গরিবদের দান করো।অপাদান কারকে ষষ্ঠী—সেখানে বাঘের ভয় নেই।সকল কারকে সপ্তমী বিভক্তি বা ‘এ’ বিভক্তি।কর্তৃকারকে সপ্তমী বা এ—পাগলে কি না বলে।কর্মকারকে সপ্তমী বা এ—জিজ্ঞাসিব জনে জনে।করণ কারকে সপ্তমী বা এ—সে চোখে ভালো দেখে না।সম্প্রদান কারকে সপ্তমী বা এ—দীনে দয়া করো।অপাদান কারকে সপ্তমী বা এ—তিলে তেল হয়।অধিকরণ কারকে সপ্তমী বা এ—তিলে তেল আছে।বিভিন্ন কারকে ‘তে’ বিভক্তি:কর্তৃকারকে তে—বুলবুলিতে ধান খেয়েছে।করণ কারকে তে—দড়িতে বাঁধো।সম্প্রদান কারকে তে—সমিতিতে চাঁদা দিয়েছি।অপাদান কারকে তে—চক্ষুতে জলধারা বইছে।অধিকরণ কারকে তে—পানিতে মাছ আছে।কারক ও বিভক্তি নির্ণয়:১. লোকে কী না বলে। কর্তায় সপ্তমী (এ-বিভক্তি)জেনে রাখো: এখানে কর্তায় বা কর্তৃকারকে ‘এ’ বিভক্তিও বলা যায়। তবে প্রচলিত নিয়মে আমরা সপ্তমী বিভক্তিই বলছি। (বন্ধনীর মধ্যে) বিভক্তি চিহ্নটি দেওয়া যেতে পারে।২. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে কর্তায় প্রথমা (শূন্য) ৩. পাছে লোকে কিছু বলে। কর্তায় সপ্তমী৪. চাঁদের দেশে এক যে ছিল চরকা কাটা বুড়ি। কর্তায় প্রথমা (শূন্য)৫. কোথায়ও আমার হারিয়ে যেতে নাই মানা। কর্তায় প্রথমা (শূন্য)৬. গাঁয়ে মানে না আপনি মোড়ল। কর্তায় প্রথমা (শূন্য)৭. পণ্ডিতে পণ্ডিতে লড়াই চলে। কর্তায় সপ্তমী৮. পাখি সব করে রব রাতি পোহাইল। কর্তায় প্রথমা (শূন্য)৯. রতনে রতন চিনে। কর্তায় সপ্তমী১০. মশা মেরে হাত কালো করো না। কর্মে প্রথমা (শূন্য)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল