Pronounআজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Pronoun বিষয়ে অধিকতর জ্ঞান করতে সক্ষম হবে। 4. Relative Pronoun: যে Pronoun আগে ব্যবহূত কোনো Noun বা Pronoun-এর পরে বসে সেই Noun বা Pronoun-কে নির্দেশ করে এবং সেই সঙ্গে দুটি Sentence-কে যুক্ত করে, তাকে Relative Pronoun বলে। The boy is reading book. He is my rother.The boy who is reading is my brother. This is the pen, I want to get it.This is the pen which/that I want to get.The man is a doctor. I met him in the hospital.The man whom I met in the hospital is a doctor.Relative Pronoun-কে Linking pronoun বলে। কারণ, এগুলো বাক্যের Relative clause-কে main clause-এর সঙ্গে যুক্ত করে। যেমন: ওপরের Sentence-গুলো লক্ষ করলে দেখা যাচ্ছে, Who, which, that, whom—এগুলো Noun boy, pen, doctor-এর পরে বসে Relative clause-কে Main clause-এর সঙ্গে যুক্ত করেছে। সুতরাং, এগুলো Relative pronoun.Use of Relative Pronoun: সাধারণত Who, whom, whose, which, that—এগুলো Relative Pronoun হিসেবে ব্যবহূত হয়। এ ছাড়া as, but প্রভৃতি Relative Pronoun ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার দেওয়া হলো। Who-এর ব্যবহার: শুধু ব্যক্তি বা ব্যক্তিবাচক Pronoun-এর পরিবর্তে Who বসে। যেমন:I know the boy. He is honest. I know the man. He is a doctor.I know the boy who is honest. I know the man who is a doctor.Which-এর ব্যবহার: শুধু বস্তু ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে ও শিশুদের পরিবর্তে Which বসে। যেমন:বস্তুর ক্ষেত্রে : I bought a football. The football is very nice. The football which I bought is very nice. ইতর প্রাণীর ক্ষেত্রে : I saw a bird. It was chirping. I saw a bird which was chirping.শিশুদের ক্ষেত্রে : I like the child. The child is playing. The child which I like is playing.Whose-এর ব্যবহার: ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে pronounটি যদি possessive (my, our, your, their, his, her) হয়, তবে তার পরিবর্তে Whose ব্যবহার করা হয়।The man was very active. His weight was 65 kg.The man whose weight was 65 kg was very active.Whom-এর ব্যবহার: শুধু ব্যক্তি এবং তা singular ও plural উভয় ক্ষেত্রে এবং তা যদি Objective (me, us, you, them, him, her) হয়, তার পরিবর্তে Whom বসে। যেমন: The man is a magician. I met him in the bus. The man whom I met in the bus is a magician.What-এর ব্যবহার: শুধু বস্তুকে নির্দেশ করতে What ব্যবহূত হয়। তবে তা কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে না। What মূলত That ও Which-এর সংযোগে গঠিত হয় অর্থাৎ What = that + which। এ কারণে What-কে Compound Relative Pronoun বলা হয় । যেমন: You look at something. It is nice. What you look at is nice.That-এর ব্যবহার: That ব্যক্তি, বস্তু ও ইতর প্রাণী—সবার পরিবর্তে ব্যবহূত হয়। That কখনো কখনো Who, Whom or Which-এর পরিবর্তে ব্যবহূত হয়। কিন্তু কখনো Whose-এর পরিবর্তে ব্যবহূত হয় না।ব্যক্তির ক্ষেত্রে, This is the man. He is honest. This is the man that (who) is honest.বস্তুুর ক্ষেত্রে, This is the storybook. You give me the storybook.This is the storybook that (Which) you give me.ইতর প্রাণীর ক্ষেত্রে, This is the parrot. The parrot looks nice.This is the parrot that looks nice.(1) এ ছাড়াও that নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহূত হয়:(a) Superlative Degree -এর Adjective-এর পর that ব্যবহূত হয়: She is the most beautiful girl in the class that I ever saw.(b) Any, only, all, the same প্রভৃতির পর that ব্যবহূত হয়।This is the same boy that I saw in the school.The only book that I bought is lostAll that you think was wrong.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল