অনুসর্গ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বাংলা ২য় পত্রের ‘অনুসর্গ’ নিয়ে আলোচনা। অনুসর্গএকধরনের অব্যয়জাতীয় শব্দ অপর শব্দের পরে বসে বিভক্তির মতো কাজ করে। সেগুলোকে অনুসর্গ বলে। যেমন—থেকে, হতে, চেয়ে, বলিয়া, থাকিয়া ইত্যাদি।অনুসর্গগুলো অব্যয়ের মতো। তাই এদের ব্যবহারের ভিন্নতায় আকারের কোনো পার্থক্য ঘটে না। অনুসর্গকে কর্মপ্রবচনীয়ও বলা হয়।অনুসর্গ কখনো স্বাধীন পদ হিসেবে ব্যবহূত হয়। আবার বিভক্তির মতো বাক্যে ব্যবহূত হয়ে থাকে। অনুসর্গ বিভক্তির মতো কাজ করলেও তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে রূপান্তরিত করে বাক্য গঠন করে। তাই বিভক্তি শব্দের সঙ্গে জমাট বেঁধে যায়। অনুসর্গের কিছু উদাহরণচেয়ে, থেকে, জন্য, কারণে, হেতু, ছাড়া, বই, বিনা, দিয়ে, কর্তৃক, বলে, ওপরে, নিকটে, নিচে, ভিতরে, মাঝে, কাছে, পাশে, সাথে, সঙ্গে, বিহনে, তরে, বিহীন, নামে, মতো, অপেক্ষা ইত্যাদি। বলিয়া, থাকিয়া, চাইতে, হইতে, দিয়া, করিয়া, লাগিয়া ইত্যাদি সাধু ভাষারীতির অনুসর্গ। অনুসর্গ বাক্যের পদগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে তোলে। অনুসর্গের প্রয়োগের নমুনা১। দিয়ে: মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন। মনোযোগ দিয়ে পড়তে হবে।২। থেকে: মন থেকে ভয় দূর করে যাও। বই থেকে চোখ উঠিও না।৩। চেয়ে: প্রাণের চেয়ে স্বাধীনতা বড়। ধনের চেয়ে মান বড়। ৪। হেতু: ব্যস্ততা হেতু কাজটি হয়নি। কী হেতু ক্লাসে আসনি বল?৫। বিহনে: জ্ঞান বিহনে ডিগ্রি অর্থহীন। উদ্যম বিহনে জীবনে সাফল্য আসে না।৬। জন্য: সুফলের জন্য খাটিতে হয়। কী জন্য পড়ায় মন নেই?৭। হতে: দূর হতে যায় কি দেখা বাড়ি? আজি হতে শতবর্ষ পরে।৮। ছাড়া: গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। মনোযোগ ছাড়া পড়া হয় না।৯। বৈ: সত্য বৈ মিথ্যা বলব না। কষ্ট বৈ তুষ্ট হওয়া যায় না।১০। বিনা: বিনা মেঘেও বজ্রপাত ঘটে। বিনা স্বদেশি ভাষা মিটে কি আশা?১১। সাথে: কবির সাথে আছে কল্পনা। ধনের সাথে জ্ঞান মিলে আনে কল্যাণ।১২। মতো: বোকার মতো কাজ কোরো না। শিশুর মতো সরল হও। ১৩। ওপরে: সবার ওপরে মানুষ সত্য। মাথার ওপরে গুরুজনেরা আছেন। ১৪। বলে: ছোট বলে ধমক দিইনি। বড় বলে গর্ব কোরো না।১৫। সহ: বইসহ ক্লাসে আসবে। অস্ত্রসহ আসামি ধরা পড়েছে।