২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adjective  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।(i) Demonstrative Adjective: যখন কোনো Demonstrative Pronoun কোন Noun-এর আগে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে, তখন তাকে Demonstrative Adjective বলে।যেমন—This pen is blue.That shirt is costly.(ii) Interrogative Adjective: যখন কোনো Interrogative Pronoun কোনো Noun-এর আগে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে, তখন তাকে Interrogative Adjective বলে। যেমন—Which book do you read?Whose knife is this?(iii) Distributive Adjective: যখন কোনো Distributive Pronoun কোনো Noun-এর আগে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে, তখন তাকে Distributive Adjective বলে।যেমন—Each girl will get a frock.Neither of them was bad.(iv) Possessive Adjective: যখন কোনো Possessive Pronoun কোনো Noun-এর আগে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে, তখন তাকে Distributive Adjective বলে।যেমন—This is your watch. That is her glass.কয়েকটি Adjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ:(a) Many: এটি Plural countable noun-এর আগে বসে। এটি সংখ্যা নির্দেশক।যেমন—Many boys were present there.Many books were bought.(b) Much: এটি Material singular nounকে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে।যেমন—Helen drank much water.Rahim has much money.(c) Many a: এটি Singular countable noun-এর আগে বসে।যেমন—Many a man died of cholera.Many a person went there.(d) A great many : এটি Plural countable noun-এর আগে বসে। যেমন—A great many students were present.A great many people joined the program.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল