অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘অম্ল, ক্ষারক ও লবণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।M+H2SO4K2SO4+H2Oপ্রশ্ন: ক. সাবানের রাসায়নিক সংকেত লেখ।প্রশ্ন: খ. নির্দেশক বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. সমীকরণে M যৌগটি একটি ক্ষার—প্রমাণ করো।প্রশ্ন: ঘ. M-এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে কি না? যুক্তি দাও।উত্তর: ক. সাবানের রাসায়নিক সংকেত C17H35COONaউত্তর: খ. যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণের এসিডীয়, ক্ষারকীয় বা নিরপেক্ষ প্রকৃতি নির্দেশ করে এবং আয়তনিক বিশ্লেষণে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন: লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ ইত্যাদি।উত্তর: গ. সমীকরণে M যৌগটি KOH (পটাশিয়াম হাইড্রোক্সাইড)। কারণ উৎপাদে লবণটি K2SO4 এবং বাকি অংশ H2O। কাজেই KOH একটি ক্ষার প্রমাণ করলেই যথেষ্ট হবে। KOH সহজেই পানিতে দ্রবীভূত হয়। এর জলীয় দ্রবণ (OH) আয়ন দেয়।KOHK++OH-তা ছাড়া KOH-এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। KOH, এসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে।KOH+HClKCl+H2Oসুতরাং বলা যায় KOH একটি ক্ষার।উত্তর: ঘ. কার্বনেট লবণ এসিডের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে। উদ্দীপকে M-এর স্থলে যে লবণটি ব্যবহারের কথা বলা হয়েছে তা একটি কার্বনেট লবণ। কাজেই এটি H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করবে। উদ্দীপকে M-এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে। কারণ এসিড কার্বনের লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বনডাইক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাই উদ্দীপকে ZnCO3 লবণ ব্যবহার করলে CO2 গ্যাস পাওয়া যাবে।ZnCO3+H2SO4 ZnSO4+H2O+CO2