ক্রিয়ামূলপ্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ২য় পত্র থেকে ক্রিয়ামূল নিয়ে আলোচনা।কোনো ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। যেমন: কর্ পড়্ ইত্যাদি।যাতে ক্রিয়ার মূল অর্থ নিহিত, অর্থাৎ যা দিয়ে ক্রিয়ার ভাবটি প্রতিপাদিত হয়, তাকে ক্রিয়ার ধাতু বলে। ধাতুর শেষে বিভক্তি যুক্ত হলে তা হয় ক্রিয়াপদ। তাই ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিয়ে ধাতু পাওয়া যায়।ক্রিয়াপদের দুটি অংশ- (১) ক্রিয়া মূল বা ধাতু এবং (২) ক্রিয়াবিভক্তি (সংস্কৃত ব্যাকরণে বলে তিঙ)। যেমন: পড়ে=পড়্+এ। এখানে ‘পড়ে’ ক্রিয়াপদ বিশ্লেষণ করলে ‘পড়্’ ধাতু এবং ক্রিয়া বিভক্তি ‘এ’ পাওয়া যায়।কোনো ক্রিয়াপদ বিশ্লেষণ করলে বা ভাঙলে শেষ পর্যন্ত এমন একটি মূল পাওয়া যায়, যাকে আর বিশ্লেষণ বা ভাগ করা সম্ভব নয়, যা দিয়ে ক্রিয়াপদের অন্তর্নিহিত অর্থ বা ভাবটি মাত্র প্রকাশিত হয়। ক্রিয়াপদের এই অবিভাজ্য মূলকে বলে সেই ক্রিয়ার ধাতু।ছেলেরা বই পড়ে। আমরা বই পড়ি। তোমরা বই পড়। তাঁরা বই পড়েন ইত্যাদি বাক্যে ক্রিয়াপদ ভাঙলে প্রত্যেকটির মূল পাওয়া যায় ‘পড়্’। যেমন: পড়্+এ, পড়্+অ, পড়্+এন ইত্যাদি। এই মূল ‘পড়্’ হলো এসব বাক্যের ক্রিয়াপদগুলোর ধাতু। ধাতু বোঝানোর জন্য ধাতুর পূর্বে চিহ্ন ব্যবহূত হয়। যেমন: পড়্ অর্থাৎ ‘পড়্’ ধাতু।ধাতু সহজে চেনার জন্য মধ্যম পুরুষের তুচ্ছার্থে অনুজ্ঞায় ক্রিয়ার রূপটি ধরা যেতে পারে। যেমন: তুই পড়্; তুই খা। এখানে পড়্, খা—এগুলো ধাতু। তেমনি (তুই) কর্, যা, শুন্, নাচ্, বল্ ইত্যাদি ধাতু বা ক্রিয়াকাল।ক্রিয়ামূল বা ধাতুর শ্রেণীবিভাগ: ধাতুর উৎপত্তি ও প্রকৃতি বিচার করে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন: ১। মৌলিক ধাতু, ২। সাধিত ধাতু এবং ৩। যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু।১। মৌলিক ধাতু: যে ধাতুকে কখনো বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন: কর্, পড়্, চল্, দেখ্, খা, যা, শুন্ ইত্যাদি। মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন: (ক) সংস্কৃতমূল ধাতু (খ) খাঁটি বাংলা ধাতু এবং (গ) বিদেশি ধাতু।(ক) সংস্কৃতমূল ধাতু: তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃতমূল ধাতু বলে। এ ধরনের ধাতুর সঙ্গে প্রত্যয়যোগে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয়। যেমন: গম্, ধাতু থেকে গমন, গম্য, গতি, গত।দৃশ ধাতু থেকে দৃশ্য, দর্শন, দর্শনীয়, দ্রষ্টব্য, দৃষ্টি।(খ) খাঁটি বাংলা ধাতু: সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বা আলাদাভাবে ব্যবহূত ধাতুই খাঁটি বাংলা ধাতু। যেমন: আঁক্ থেকে আঁকা, কাট থেকে কাটা ইত্যাদি।(গ) বিদেশি ধাতু: বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহূত হয়, তাকে বিদেশি ধাতু বলে। যেমন: টুট, ডর, ফির, ছিট, ঠেল ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল