২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ামূলপ্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ২য় পত্র থেকে ক্রিয়ামূল নিয়ে আলোচনা।২। সাধিত ধাতু: মৌলিক ধাতু বা নামশব্দের পরে আ-প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন: পড়্+আ-পড়া (পড়ানো), ঘুম্+আ-ঘুমা (ঘুমানো) ইত্যাদি। এখানে পড়া, ঘুমা এগুলো সাধিত ধাতু।সাধিত ধাতু তিন রকম। যথা: (ক) প্রযোজক ধাতু, (খ) নামধাতু ও (গ) ধ্বন্যাত্মক ধাতু।(ক) প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু: মৌলিক ধাতুর পরে (অন্যকে নিয়োজিত করা অর্থে) আ-প্রত্যয় যোগ করলে তাকে প্রযোজক ধাতু বা নিজন্ত ধাতু বলা হয়। যেমন: কর্+আ-করা (করানো), খা+আ-খাওয়া (খাওয়ানো), নাচ্+আ-নাচা (নাচায়) ইত্যাদি।(খ) নাম ধাতু: বিশেষ্য বা বিশেষণ শব্দের পর আ-প্রত্যয় যোগে নাম ধাতু গঠিত হয়। যেমন: হাত-হাতা (হাতানো), ঘুম-ঘুমা (ঘুমানো), চমক-চমকা (চমকানো), আঁচড়-আঁচড়া, চড়-চড়া ইত্যাদি। কিছু আকারান্ত নামশব্দ প্রত্যয় ছাড়াই নামধাতু রূপে ব্যবহূত হয়। যেমন: লতা-লতা (লতানো), জুতা-জুতা (জুতানো) ইত্যাদি।(গ) ধ্বন্যাত্মক ধাতু: ধ্বন্যাত্মক বা অনুকার শব্দ অ-প্রত্যয় যোগে ধাতুরূপে ব্যবহূত হলে তাকে ধ্বন্যাত্মক ধাতু বলে। যেমন: হাঁক-হাঁকায়, হাঁফ-হাঁফায়, কনকন+আ-কনকনায়, চড়চড়ায় ইত্যাদি।৩। যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু: বিশেষ্য বিশেষণ অথবা ধ্বন্যাত্মক শব্দের সঙ্গে কর, দে, পা, খা, হ ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু বলে। যেমন: কর্, ধাতু যোগে, লাভ কর্, শুরু কর্, হাঁ কর, আদায় কর,্ ভাগ কর্ ইত্যাদি। দে-ধাতুর যোগে, জবাব দে, ভোট দে, ডুব দে ইত্যাদি। পা ধাতু যোগে-কষ্ট পা, দুঃখ পা, টের পা ইত্যাদি। খা ধাতু যোগে-ধাক্কা খা, হাবুডুবু খা ইত্যাদি। হ ধাতু যোগে-রাজি হ, খুশি হ, বড় হ ইত্যাদি।