সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরকারক প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে কারক নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘কারক’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। কারক ও কারক-বিভক্তিবাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। যেমন—মিতু বই পড়ে। এ বাক্যে ক্রিয়াপদ হলো ‘পড়ে’। অন্য দুটি পদ হলো ‘মিতু’ ও ‘বই’। ক্রিয়াপদ ‘পড়ে’-এর সঙ্গে অন্য পদ ‘মিতু’ ও ‘বই’-এর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককেই বলে কারক। ক্রিয়াপদের সম্পর্ক থাকে নামপদের সঙ্গে অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে।শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় পদ। কয়েকটি পদ মিলে গঠিত হয় বাক্য। আমরা জানি, পদ পাঁচ রকমের: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। ক্রিয়া পদ বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। ক্রিয়া ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না। একই বাক্যে যে সব ধরনের পদ থাকতে হবে, এমন নয়। বাক্যে যে কয়টি পদ থাকে তাদের সঙ্গে ক্রিয়াপদটির সম্পর্ক বিচার করেই কারক নির্ণয় করা হয়।কয়েকটি বাক্য ব্যবহার করে ক্রিয়াপদের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে তোলে, তা দেখা যেতে পারে:১. মিতু গান গায়। —কে গান গায়?—মিতু২. গরু ঘাস খায় —গরু কী খায়?—ঘাস৩. রনি কলমে লেখে। —কী দিয়ে লেখে?—কলমে৪. গরিবকে দান করো। —কাকে দান করবে?—গরিবকে৫. গাছ থেকে পাতা পড়ল। —কোথা থেকে পড়ল?—গাছ থেকে৬. পুকুরে মাছ আছে। —কোথায় আছে?—পুকুরেএ ছয়টি উদাহরণের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্য পদের ছয় প্রকার সম্পর্ক পাওয়া গেল। এ সম্পর্কই কারক। এ সম্পর্কের ভিন্নতার জন্যই কারকের শ্রেণীবিভাগ হয়ে থাকে।কারকের শ্রেণীবিভাগকারক ছয় প্রকার। যথা—১. কর্তৃকারক ২. কর্মকারক ৩. করণ কারক ৪. সম্প্রদান কারক ৫. অপাদান কারক ও ৬. অধিককরণ কারক।কারককর্তৃকারক—কর্মকারক—করণ কারক—সম্প্রদান কারক—অপাদান কারক—অধিককরণ কারকএই ছয় প্রকার কারকের পরিচয়:১. কর্তৃকারক: কোনো বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। যেমন—শিক্ষক পড়ান। এখানে ‘শিক্ষক’ কর্তৃকারক।২. কর্মকারক: যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে কর্মকারক বলে। যেমন: সে বই পড়ে। এখানে ‘বই’ কর্মকারক।৩. করণ কারক: কর্তা যা দিয়ে কাজটি করে, তাকে করণ কারক বলে। যেমন—আমরা চোখে দেখি। এখানে ‘চোখ’ করণ কারক।৪. সম্প্রদান কারক: যাকে কিছু দান করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন—দরিদ্রকে ধন দাও। এখানে ‘দরিদ্রকে’ সম্প্রদান কারক।৫. অপাদান কারক: যা থেকে কোনো কিছু বিচ্যুত বা সরে যাওয়া বোঝায় তাকে অপাদান কারক বলে। যেমন: তিলে তেল হয়। এখানে ‘তিলে’ অপাদান কারক।৬. অধিকরণ কারক: যে জায়গায় বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে অধিকরণ কারক বলে। যেমন: পানিতে মাছ থাকে। এখানে ‘পানিতে’ অধিকরণ কারক।