সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরকারক প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে কারক নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘কারক’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বাক্যে কারক নির্ণয় করার জন্য ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক খুঁজে বের করতে হয়।এই সম্পর্ক বের করার জন্য প্রত্যেক কারকের জন্য একেকটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো এ রকম:১. কর্তৃকারক কে? ২. কর্মকারক কী বা কী অবলম্বনে? কাকে ৩. করণ কারক কী দিয়ে? ৪. সম্প্রদান কারক কাকে? (সম্প্রদানে) ৫. অপাদান কারক কোথা থেকে? ৬. অধিকরণ কারক কোথায় বা কখন? এসব প্রশ্ন প্রয়োগ করে কারক নির্ণয়ের পদ্ধতি এ রকম:১. কর্তৃকারক: খুকি বই পড়ে। এখানে ক্রিয়াপদ—‘পড়ে’। কর্তৃকারকের প্রশ্ন—‘কে’। তাহলে ‘কে পড়ে’—এ প্রশ্নের উত্তর পাওয়া যায়—‘খুকি’। খুকি কর্তৃকারক।২. কর্মকারক: খুকি বই পড়ে। এখানে ক্রিয়াপদ—‘পড়ে’। কর্মকারকে প্রশ্ন—‘কী’। তাহলে ‘কী পড়ে’ এর জবাবে পাওয়া যায়—‘বই’। এখানে বই কর্মকারক।৩. করণ কারক: ছাত্ররা ফুটবল খেলে। এখানে ক্রিয়াপদ ‘খেলে’। করণ কারকের প্রশ্ন—কী দিয়ে? তাহলে—কী দিয়ে খেলে? উত্তর—ফুটবল। এখানে ‘ফুটবল’ করণ কারক।৪. সম্প্রদান কারক: ফকিরকে পয়সা দাও। এখানে ক্রিয়াপদ ‘দাও’। সম্প্রদানের প্রশ্ন—কাকে? তাহলে কাকে দাও। উত্তর—ফকিরকে। ‘ফকিরকে’ সম্প্রদান কারক।৫. অপাদান কারক: মেঘে বৃষ্টি হয়। ক্রিয়াপদ—‘হয়’। অপাদানের প্রশ্ন—কোথা থেকে। তাহলে কোথা থেকে হয়। প্রশ্নের জবাব পাওয়া যায়—মেঘ থেকে। তাই মেঘ অপাদান কারক।৬. অধিকরণ কারক: পানিতে মাছ আছে। এখানে ক্রিয়াপদ আছে। অধিকরণের প্রশ্ন—কোথায়? তাহলে কোথায় আছে—এ প্রশ্নের জবাব পানিতে। তাই ‘পানিতে’ অধিকরণ কারক।কারক বিভক্তি:বাক্যে যেসব শব্দ ব্যবহূত হয় সেগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যেসব বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে শব্দ বিভক্তি বা কারক বিভক্তি বলা হয়। যেমন—বইকে যত্নে রাখো। এখানে ‘বই’ শব্দের সঙ্গে ‘কে’ যোগ হয়ে ‘বইকে’ পদ তৈরি হয়েছে। এখানে ‘কে’ শব্দ বা কারক বিভক্তি। যত্নে পদে ‘যত্ন’ শব্দের সঙ্গে ‘এ’ যুক্ত হয়েছে। এখানে ‘এ’ বিভক্তি। বিভক্তিযুক্ত শব্দই পদ। বাক্যে শব্দ সাজানোর জন্য শব্দের সঙ্গে বিভক্তি যোগ করতে হয়। পদকে বিশ্লেষণ করলে শব্দ ও বিভক্তি পাওয়া যায়। যেমন ছাত্রকে=ছাত্র+কে।সংস্কৃত ব্যাকরণে শব্দবিভক্তি বা কারক বিভক্তি সাত প্রকার। এর অনুসরণে বাংলা ব্যাকরণেও বলা হয়েছে শব্দবিভক্তি বা কারক বিভক্তি সাত প্রকার। এই সাত প্রকার বিভক্তি হলো: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। কিন্তু প্রকৃতপক্ষে এর যৌক্তিকতা নেই। সংস্কৃত ব্যাকরণে প্রতিটি কারকের জন্য শব্দবিভক্তির নির্দিষ্ট রূপ আছে। যেমন—কর্তায় প্রথমা, করণে দ্বিতীয়া ইত্যাদি।বাংলা ভাষায় নির্দিষ্ট কারকের জন্য নির্দিষ্ট বিভক্তি নেই। সকল কারকে একই বিভক্তি কিংবা একই কারকে বিভিন্ন বিভক্তি ব্যবহার করা যেতে পারে। বাংলা ব্যাকরণে কর্মকারকে এক বচনে ‘কে’ বা ‘রে’ বিভক্তি ব্যবহূত হয়; সম্প্রদান কারকেও কে বা রে বিভক্তি ব্যবহূত হয়। সংস্কৃত ভাষায় এমনটা হয় না।বাংলা ব্যাকরণে বিভক্তি কারকে নিম্নলিখিত শব্দ বিভক্তি বা কারক বিভক্তিগুলো ব্যবহূত হয়: শূন্য বা অ, এ, য়, তে, কে, র, রে। এ ছাড়া কয়েকটি অব্যয়ও বিভক্তির মতো ব্যবহূত হয়। যেমন—দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, বিনা ইত্যাদি। এই অব্যয়গুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয়ও বলে। এই বিভক্তিগুলোকেই সাতটি ভাগে ভাগ করে শব্দবিভক্তি বা কারক-বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি সাত প্রকার বলা হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল