কারক প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে কারক নিয়ে আলোচনা করব। আশা করি এ পাঠ থেকে তোমরা ‘কারক’ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। # একবচন ও বহুবচনে পৃথক রূপ আছে। যেমন— বিভক্তি একবচন বহুবচনপ্রথমা বা শূন্য শূন্য (০), অ, তে, য় রা, এরা, গুলি (গুলো) গণদ্বিতীয়া কে, রে, এরে দিগকে, দিগেরে, দেরেতৃতীয়া দ্বারা দিয়া, দিয়ে, কর্তৃক দিগের দ্বারা, দের দ্বারা, দিগ কর্তৃক, দের দিয়েচতুর্থী কে, রে, এরে দের, দিগেরে, দিগকে, দিগের, দেরপঞ্চমী হতে, হইতে, থেকে, চেয়ে দিগের হইতে, দের হতে, দের হইতে, দিগের চেয়ে, দের চেয়ে, দিগ থেকেষষ্ঠী র, এর দিগের, দের, গুলির, গণেরসপ্তমী এ, য়, তে, এতে দিগেতে, দিগে, গুলিতেসম্বন্ধ পদ:বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে অন্যান্য বিশেষ্য বা সর্বনামের সম্বন্ধ থাকলে আগের বিশেষ্য বা সর্বনামকে সম্বন্ধ পদ বলে। যেমন—রুপার বাটি, সোনার তরী ইত্যাদি। সম্বন্ধপদ নিয়ে তৈরি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যেসব পদের কোনো সম্পর্ক থাকে না। যেমন—সোনার গয়না হারিয়ে গেছে। এখানে ‘সোনার’ পদটি সম্বন্ধপদ। এই বাক্যে ক্রিয়াপদ হারিয়ে গেছে। কী হারিয়ে গেছে?—গয়না। সম্বন্ধপদ সোনার সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাই সম্বন্ধপদ কারক নয়।সম্বোধন পদ:‘সম্বোধন’ শব্দটির অর্থ আহ্বান করা।যাকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। যেমন—মেয়েরা, তোমরা মন দিয়ে পড়ো। এখানে ‘মেয়েরা’ সম্বোধন পদ। বাক্যটিতে ক্রিয়াপদ ‘পড়ো’। কে পড়বে—তোমরা। সম্বোধন পদ ‘মেয়েরা’-এর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। তাই সম্বোধন পদ কারক নয়।এবার প্রতিটি কারক এবং প্রতিটি কারকে বিভক্তি প্রয়োগ সম্পর্কে আলোচনা করছি:১. কর্তৃকারক:যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন—রানা পড়ে। এখানে ক্রিয়াপদ ‘পড়ে’। পড়া কাজটি কে করে?—রানা। ‘রানা’ কর্তৃকারক।কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ করা যায়। যেমন—শূন্য বিভক্তি: গরু ঘাস খায়। খোকা ঘুমায়।দ্বিতীয়া বিভক্তি: আমাকে পড়তে হবে। তোমাকে যেতে হবে।তৃতীয়া বিভক্তি: তোমা দ্বারা এ কাজ হবে না। কাজী নজরুল ইসলাম কর্তৃক ‘বিদ্রোহী’ লিখিত।পঞ্চমী বিভক্তি: আমা হতে এ কাজ হবে না।ষষ্ঠী বিভক্তি: আমার যাওয়া হবে না।সপ্তমী বিভক্তি: বুলবুলিতে ধান খেয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল