অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ চতর্থ অধ্যায়ের ‘অম্ল, ক্ষারক ও লবণ’ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবে। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।NaOH+HCl=NaCl+H2Oপ্রশ্ন: ক. অম্ল কাকে বলে?প্রশ্ন: খ. নির্দেশক বলতে কী বোঝ?প্রশ্ন: গ. বিক্রিয়াটিতে উৎপন্ন প্রথম যৌগটি একটি লবণ—প্রমাণ করো।প্রশ্ন: ঘ. বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে কোনটি থালাবাসন পরিষ্কার করার জন্য উপযোগী? মতামত দাও।উত্তর: ক. অম্ল: যদি কোনো যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সঙ্গে বিক্রিয় করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অম্ল বা এসিড বলে।উত্তর: খ. নির্দেশক: যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণের এসিডীয় বা ক্ষারকীয় প্রকৃতি নির্দেশ করে এবং আয়তনিক বিশ্লেষণে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু বা শেষ বিন্দু নির্দেশ করে তাদের নির্দেশক বরে। যেমন- লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ ইত্যাদি। পরীক্ষাগারে সাধারণত এসিড, ক্ষারক ও নিরপেক্ষ দ্রবণ শনাক্তকরণে বিভিন্ন ধরনের নির্দেশক ব্যবহার করা হয়ে থাকে।উত্তর: গ. বিক্রিয়াটিতে উৎপন্ন প্রথম যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl)। NaCl একটি লবণ। কারণ—(i) NaCl-এর জলীয় দ্রবণ লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন করে না।(ii) NaCl-এর জলীয় দ্রবণ হাইড্রোজেন আয়ন (H+) বা হাইড্রোক্সিল আয়ন (OH-) উৎপন্ন করে না।(iii) NaCl-এর জলীয় দ্রবণ কোনো নির্দেশকেরই বর্ণের কোনো পরিবর্তন করে না।সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে NaCl একটি লবণ।উত্তর: ঘ. বিক্রিয়ক পদার্থের মধ্যে NaOH হলো ক্ষার এবং HCl হলো এসিড। থালাবাসন পরিষ্কার করার জন্য NaOH ব্যবহার করা সুবিধাজনক। থালাবাসন পরিষ্কারের জন্য যে সাবাণ ব্যবহার করা হয় তা ক্ষারধর্মী। ক্ষারের জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল এবং এ ধরনের দ্রবণে যেকোনো ময়লা খুব সহজেই দূবীভূত হয়। বাসায় থালাবাসন পরিষ্কারে ব্যবহূত সাবানে এ ধরনের দ্রবণ যোগ করা হয়। আর HCl এসিড হওয়ায় তা ক্ষারীয় দ্রবণের চেয়ে ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই থালাবাসন পরিষ্কার করার জন্য বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে NaOH-এর ব্যবহার সুবিধাজনক।