অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা আজ চতুর্থ অধ্যায়ের অম্ল, ক্ষারক ও লবণ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।প্রশ্ন: ক. লবণ কাকে বলে?প্রশ্ন: খ. সালফিউরিক এসিডে কখনো পানি ঢালতে হয় না কেন?প্রশ্ন: গ. ১ নং টেস্টটিউবের যৌগটি একটি এসিড—ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ২ ও ৩ নং টেস্টটিউবের যৌগ দুটি ক্ষারক হলেও ক্ষার নয়—বিশ্লেষণ কর।উত্তর: ক. লবণ: এসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে লবণ বলে। যেমন—NaClউত্তর: খ. সালফিউরিক এসিড তীব্র এসিড। পানির প্রতি এই এসিডের আসক্তি অনেক বেশি। এই এসিডের পানি ঢাললে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাই গাঢ় সালফিউরিক এসিডে পানি ঢাললে এসিড গরম হয়ে ফুটতে আরম্ভ করে এবং পানি উত্তাপে বাষ্পীভূত হয়ে আশপাশের গাঢ় সালফিউরিক এসিডকে চারদিকে ছিটিয়ে দেয়। এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এ কারণে সালফিউরিক এসিডে কখনো পানি ঢালতে হয় না।উত্তর: গ. ১ নং টেস্টটিউবের যৌগটি HCl (হাইড্রোক্লোরিক এসিড) যা একটি এসিড। কারণ—১. এটি টক স্বাদযুক্ত। ২. হাইড্রোক্লোরিক এসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে। ৩. একটি জলীয় দ্রবণে H+ দেয়। ৪. এটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। Zn+HClZnCl2+H2 ৫. এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। NaOH+HClNaCl+H2O ৬. হাইড্রোক্লোরিক এসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বনডাইঅক্সাইড উৎপন্ন করে।HCl+Na2CO3NaCl+CO2+H2Oউত্তর: ঘ. ২ নং টেস্টটিউবের যৌগটি হচ্ছে ZnO যা ধাতুর অক্সাইড। আবার ৩ নং টেস্টটিউবের যৌগটি হচ্ছে Cu(OH)2 যা ধাতুর হাইড্রোক্সাইড। যেকোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ বা এসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। ২ ও ৩ নং টেস্টটিউবে যথাক্রমে জিংক অক্সাইড একটি ধাতু জিংকের অক্সাইড এবং কপার হাইড্রোক্সাইড হচ্ছে কপার ধাতুর হাইড্রোক্সাইড। এরা উভয়ই ক্ষারক। এরা এসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।ZnO+HClZnCl2+H2OCu(OH)2+HClCuCl2+H2Oআবার পানিতে দ্রবণীয় ক্ষারককেই ক্ষার বলে। জিংক অক্সাইড এবং কপার হাইড্রোক্সাইড ক্ষারক দুটি পানিতে অদ্রবণীয়। তাই এ ক্ষারক দুটি ক্ষারকই, ক্ষার নয়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, ২ ও ৩ নং টেস্টটিউবের যৌগ দুটি ক্ষারক হলেও ক্ষার নয়।