২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  পদার্থের গঠন: অণু, পরমাণুপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।ক. অণু কী?খ. SO2 একটি যৌগিক অণু—ব্যাখ্যা করো।গ. P পাত্রের পদার্থের আন্তআণবিক শক্তি Q পাত্রের পদার্থের চেয়ে বেশি কেন? ব্যাখ্যা করো।ঘ. তাপের প্রভাবে P ও Q পাত্রের পদার্থের গতি ও অবস্থার পরিবর্তন বিশ্লেষণ করো।উত্তর: ক. অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা।উত্তর: খ. ভিন্নরকম বা ভিন্নধর্মী মৌলের দুটি বা তার বেশি পরমাণু যুক্ত হয়ে যে অণু গঠন করে, তাকে যৌগিক বা যৌগ অণু বলে। SO2 একটি যৌগিক অণু। কারণ সালফার ডাই-অক্সাইডের অণু ভাঙলে সালফার ও অক্সিজেনের পরমাণু পাওয়া যায়।উত্তর: গ. P পাত্রে কঠিন পদার্থ এবং Q পাত্রে তরল পদার্থ আছে। আন্তআণবিক দূরত্বের তারতাম্যের কারণে পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ ও বিকর্ষণ শক্তির মান নির্ভর করে। আন্তআণবিক দূরত্ব কম হলে পদার্থের অণুসমূহের মধ্যে আকর্ষণ বেশি হয়। আবার আন্তআণবিক দূরত্ব বেশি হলে পদার্থের অণুসমূহের মধ্যে আকর্ষণ কম হয়। P পাত্রে কঠিন পদার্থ আছে। কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। ফলে এদের আন্তআণবিক দূরত্ব কম হয়। এ জন্য P পাত্রের পদার্থের আন্তআণবিক শক্তি বেশি হয়। আবার Q পাত্রে তরল পদার্থ আছে। Q পাত্রের পদার্থের অণুসমূহ পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থান করায় এদের আন্তআণবিক দূরত্ব বেশি হয়। ফলে আন্তআণবিক শক্তি কমে যায়। তাই বলা যায়, P পাত্রের পদার্থের আন্তআণবিক শক্তি Q পাত্রের পদার্থের চেয়ে বেশি।উত্তর: ঘ. তাপের প্রভাবে পদার্থের অণুর গতি ও অবস্থার পরিবর্তন ঘটে। স্বাভাবিক তাপমাত্রায় P পাত্রের পদার্থের (কঠিন) অণুগুলো নিজের জায়গা থেকে অনবরত কাঁপতে থাকে। তাপ প্রয়োগ করলে অতিরিক্ত শক্তি লাভের ফলে অণুর কম্পন বেড়ে যায়। ফলে অণুগুলো পরস্পর থেকে একটু দূরে সরে যায়। আরও বেশি তাপ প্রয়োগ করলে পরস্পরের মধ্যকার দূরত্ব আরও বেড়ে যায়।অর্থাৎ তাপ প্রয়োগের ফলে অণুসমূহের মধ্যকার আন্তআণবিক দূরত্ব বেড়ে অণুসমূহ গতিশীল হয় এবং অণুগুলো বেশ স্বাধীনভাবে চলাচল করতে পারে।এ অবস্থায় পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়। আবার স্বাভাবিক তাপমাত্রায় Q পাত্রের পদার্থ তরল অবস্থায় আছে। তাপ প্রয়োগ করলে অণুগুলো দ্রুত গতিতে চলাচল করবে এবং কিছু কিছু অণু আন্তআণবিক শক্তিকে পরাভূত করে তরল পদার্থের অন্যান্য অণুকে ছেড়ে ওপরের দিকে উঠে যায়। এভাবে ধীরে ধীরে Q পাত্রের তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। আবার Q পাত্রের পদার্থের তাপমাত্রা কমালে অণুগুলো পরস্পরের কাছাকাছি এসে কঠিন পদার্থে পরিণত হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, তাপের প্রভাবে P ও Q উভয় পাত্রের পদার্থের অণুর গতি ও অবস্থার পরিবর্তন হয়।