২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘পানির খরতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# তুর্না টিউবওয়েলের পানিতে সাবান দিয়ে কাপড় কাচতে গিয়ে লক্ষ করল কাপড়ে সহজে ফেনা হচ্ছে না। অনেক সময় পরে কাপড়ে ফেনা আসতে শুরু করে। ফলে কাপড় পরিষ্কার করতে গিয়ে তাকে বেশ সমস্যায় পড়তে হয়।প্রশ্ন: ক. চুনাপাথরের রাসায়নিক সংকেত কী?প্রশ্ন: খ. খর পানি বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. তুর্নার কাপড়ে সহজে ফেনা না হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উল্লিখিত পরিস্থিতিতে কী ব্যবস্থা গ্রহণ করলে তুর্নার পক্ষে সহজেই কাপড় পরিষ্কার করা সম্ভব হবে? মতামত দাও।উত্তর: ক. চুনাপাথরের রাসায়নিক সংকেত CaCO3।খ. যে পানিতে অনেক সাবান দেওয়ার পরও সাবানের ফেনা হয় না তাকে খর পানি বলে। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের দ্রবণীয় ক্লোরাইড, সালফেট ও হাইড্রোজেন কার্বনেট উপস্থিত থাকলে পানি খর হয়। খর পানি ব্যবহার করলে গৃহে ব্যবহূত যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়।গ. তুর্না টিউবওয়েলের পানিতে কাপড় পরিষ্কার করতে গিয়ে লক্ষ করল সাবানে ফেনা হচ্ছে না। টিউবওয়েলের পানি ছিল খর। খর পানিতে কাপড় কাচতে অনেক বেশি সাবানের অপচয় হয়। খর পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে। এগুলোর সঙ্গে সাবান বিক্রিয়া করে অদ্রবণীয় অধঃক্ষেপ উৎপন্ন করে। ফলে সাবান ক্ষয় হয় কিন্তু ফেনা উৎপন্ন হয় না। এ জন্য তুর্না টিউবওয়েলের পানিতে কাপড় কাচায় সহজে ফেনা উৎপন্ন হয় না।ঘ. টিউবওয়েলের পানিতে সহজেই কাপড় পরিষ্কার করতে তুর্নাকে সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। কারণ, ডিটারজেন্ট খর পানিতেও কাজ করে এবং উত্তম ফেনা দেয়। তা ছাড়া ডিটারজেন্টের কাপড়ের কঠিন তলে ঢোকার ক্ষমতা এবং পরিষ্কারক ক্ষমতা উভয়ই বেশি। ডিটারজেন্ট সহজেই টিউবওয়েলের পানিতে গলে যায়। সাবানের তুলনায় ডিটারজেন্টের কাঁচামাল সস্তা বলে দামেও সস্তা এবং ব্যবহার সুবিধাজনক। সুতরাং কোনো ধরনের বাড়তি ঝামেলা ও কষ্ট ছাড়া টিউবওয়েলের পানিতে কাপড় কাচার জন্য তুর্নাকে সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। তবেই তার পক্ষে সহজে কাপড় পরিষ্কার করা সম্ভব হবে।