অধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৬ নম্বর অধ্যায় ‘ল্যাবরেটরির সাধারণ প্রণালি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# তাড়াহুড়া করে লবণের বাটি আনতে গেলেতুর্ণার হাত থেকে লবণপড়ে যায়পাশেথাকা পানিভর্তিজগের মধ্যে। এরপর পানি থেকে লবণ আলাদা করতে তুর্না তৎপর হয়ে ওঠে।প্রশ্ন: ক. ল্যাবরেটরির সাধারণ প্রণালি কাকে বলে?খ. কর্পূরকে কেন উদ্বায়ী পদার্থ বলা হয়?গ. তুর্না মিশ্রণ থেকে কীভাবে শুধু লবণ আলাদা করতে পারবে? ব্যাখ্যা করো।ঘ. মিশ্রণ থেকে উপাদান দুটি ফিরে পেতে তুর্নার কোন পদ্ধতি অবলম্বন করা যুক্তিসংগত হবে? মতামত দাও।উত্তর: ক. হাতে-কলমে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিজ্ঞান শেখার জন্য আমরা ল্যাবরেটরিতে সাধারণত যেসব পদ্ধতি ব্যবহার করি, তাকে ল্যাবরেটরির সাধারণ প্রণালি বলে।উত্তর: খ. যেসব পদার্থকে তাপ দিলে গলে না গিয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়, তাকে উদ্বায়ী পদার্থ বলে। কর্পূরকে তাপ দিলে বা খোলা অবস্থায় রেখে দিলে তরল না হয়ে তা সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। এ জন্য কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয়।উত্তর: গ. তুর্না বাষ্পীভবন প্রক্রিয়ায় শুধু লবণ আলাদা করতে পারবে। কোনো পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করাকে বাষ্পীভবন বলে। জগের মধ্যে থাকা লবণ পানির মিশ্রণকে তুর্না অন্য একটি পাত্রে নিয়ে তাতে তাপ দেয়। সম্পূর্ণ পানি বাষ্পীভূত না হওয়া পর্যন্ত সে তাপ দিতে থাকে। পানি বাষ্পীভূত হওয়ার পর পাত্রের তলায় শুধু লবণ পড়ে থাকে। এভাবে তুর্না বাষ্পীভবন প্রক্রিয়ায় শুধু লবণ আলাদা করতে পারবে।উত্তর: ঘ. মিশ্রণ থেকে লবণ ও পানি উভয় উপাদান আলাদা করতে তুর্না পাতন প্রণালি অবলম্বন করবে। যে প্রণালিতে কোনো তরলকে প্রথমে বাষ্পে পরিণত করে, সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরল অবস্থায় পরিণত করা হয়, তাকে পাতন বলে। তুর্না একটি গোলতলী ফ্লাস্কে লবণ পানির দ্রবণ নিয়ে ফ্লাস্কের মুখে একটি নির্গম নল যুক্ত করে। নির্গম নলের অপর প্রান্তটি কর্কের ছিদ্রের মধ্য দিয়ে লিবিগ শীতকের সঙ্গে যুক্ত করে। শীতক যন্ত্রের অপর প্রান্তটি একটি বিকারের মধ্যে প্রবেশ করায়। শীতকের দুটি পার্শ্বনল থাকে। নিচের দিকের পার্শ্বনল দিয়ে শীতল পানির প্রবাহ চালনা করা হয়। ওপরের দিকের পার্শ্বনল দিয়ে পানি বের হয়ে আসে। এ অবস্থায় তুর্না স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়ে শীতকের মধ্য দিয়ে যেতে থাকে এবং শীতল হয়ে তরল আকার ধারণ করে বিকারে জমা হয়। গোলতলী ফ্লাস্কে শুধু লবণ পড়ে থাকে। সুতরাং মিশ্রণ থেকে লবণ ও পানি দুটি উপাদান ফিরে পেতে তুর্নার পাতন পদ্ধতি অবলম্বন করা যুক্তিসংগত হবে।