২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩  বিদ্যুৎপ্রিয় শিক্ষার্থীরা, আজ ১৩ অধ্যায়ের বিদ্যুৎ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। সাত্তার সাহেব বাসায় একটি টেলিভিশন, সাতটি বাল্ব ও চারটি পাখাসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করেন। বাল্বগুলো ১০০ ওয়াট, পাখাগুলো ১৫০ ওয়াট এবং টেলিভিশনটি ১২০ ওয়াট ক্ষমতাসম্পন্ন। বাল্ব ও পাখাগুলো দৈনিক ১২ ঘণ্টা ও টেলিভিশনটি দৈনিক ছয় ঘণ্টা করে চলে। বাসায় বেশ কিছুদিনের জন্য তার ভাগনে বেড়াতে আসে। সে বাল্ব, টেলিভিশন চালিয়ে রেখেই রাতে ঘুমিয়ে পড়ছে। সেই মাসে সাত্তার সাহেবকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হয়। প্রশ্ন-ক: বিদ্যুৎ বর্তনী কাকে বলে? প্রশ্ন-খ: পর্যাবৃত্ত প্রবাহ বলতে কী বোঝায়? প্রশ্ন-গ: প্রতি মাসে সাত্তার সাহেবের বাসায় ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন-ঘ: সাত্তার সাহেবের ভাগনের কর্মকাণ্ডই কি বিদ্যুৎ অপচয়ের একমাত্র কারণ? উত্তরের পক্ষে তোমার যুক্তি দাও। উত্তর-ক: বিদ্যুৎ বর্তনী: কোষের বাইরে এবং ভেতরে যে পথে বিদ্যুৎ প্রবাহ অবিচ্ছিন্নভাবে চলতে থাকে তাকে বিদ্যুৎ বর্তনী বলে। উত্তর-খ: যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয় তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে। বর্তমানে বিশ্বের সকল দেশের বিদ্যুৎ সরবরাহ পর্যাবৃত্ত প্রবাহ। এর কারণ অপর্যাবৃত্ত প্রবাহের চেয়ে পর্যাবৃত্ত প্রবাহ উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং কম ব্যয়সাপেক্ষ। পর্যাবৃত্ত প্রবাহের উৎস হচ্ছে ডায়নামো বা জেনারেটর। উত্তর-গ: দেওয়া আছে, ৭টি বাল্বের ক্ষমতা = (৭ x ১০০) ওয়াট = ৭০০ ওয়াট ৪টি পাখার ক্ষমতা = (৪x১৫০) ওয়াট = ৬০০ ওয়াট ১টি টেলিভিশনের ক্ষমতা = ১২০ ওয়াট বাল্ব ও পাখাগুলো দৈনিক ১২ ঘণ্টা এবং টেলিভিশনটি দৈনিক ৬ ঘণ্টা করে চলে। ক্ষমতা p এবং সময় t হলে, জানা আছে,ব্যয়িত শক্তি, w = = কিলোওয়াট-ঘণ্টা = কিলোওয়াট-ঘণ্টা = কিলোওয়াট-ঘণ্টা = ১৬.৩২ কিলোওয়াট-ঘণ্টা]১ মাসের বা ৩০ দিনে সাত্তার সাহেবের বাসায় ব্যয়িত বিদ্যুৎ শক্তি = (১৬.৩২x৩০) কিলোওয়াট-ঘণ্টা = ৪৮৯.৬ কিলোওয়াট-ঘণ্টা = ৪৮৯.৬ ইউনিট (উত্তর) উত্তর-ঘ: সাত্তার সাহেবের ভাগনের কর্মকাণ্ডই বিদ্যুৎ অপচয়ের একমাত্র কারণ নয়। তার ভাগনে রাতে টেলিভিশন ও বাল্ব বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। বিদ্যুৎ অপচয়ের ক্ষেত্রে এসব কারণ ছাড়া আরও অনেক কারণ আছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ হলে বিদ্যুতের অপচয় হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি সঠিক সংরক্ষণ বা মেরামত না করলে তা ত্রুটিপূর্ণ হয়ে যায়। বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ দিলেও বিদ্যুতের অপচয় হয়। আবার বিদ্যুৎ সংযোগে কোথাও লিকেজ দেখা দিলেও বিদ্যুতের অপচয় হয়। হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে যেসব পরিবাহী তার ব্যবহার করা হয় তা যথোপযুক্ত হতে হবে। তা না হলে বিদ্যুতের অপচয় হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সাত্তার সাহেবের ভাগনের কর্মকাণ্ডই বিদ্যুৎ অপচয়ের একমাত্র কারণ নয়।