২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৫  প্রিয় শিক্ষার্থীরা, আজ পঞ্চদশ অধ্যায়ের উদ্ভিদের অঙ্গসংস্থান: ফল ও বীজ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। আতা, পদ্ম আনারস, কাঁঠাল P Q প্রশ্ন-ক: পারথেনোকার্পিক ফল কাকে বলে? প্রশ্ন-খ: অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায়? প্রশ্ন-গ: P ও Q ফল কোন কোন বৈশিষ্ট্যে পরস্পর থেকে আলাদা? ব্যাখ্যা করো। প্রশ্ন্ন-ঘ: জাতীয় অর্থনৈতিক উন্নয়নে Q ফলের গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর-ক: যে ফল নিষেক ক্রিয়া ছাড়া উৎপন্ন হয় এবং যার বীজ পুষ্ট হয় না, তাকে পারথেনোকার্পিক ফল বলে। যেমন: কলা। উত্তর-খ: সুপ্ত অবস্থা থেকে ভ্রূণের জাগরণকে অঙ্কুরোদ্গম বলে। সুপ্ত অবস্থায় বীজকে নিষ্ক্রিয় মনে হয়। কিন্তু তখনো বীজের জীবনীশক্তি অটুট থাকে। ওই সুপ্ত অবস্থায় বীজের বৃদ্ধি বন্ধ থাকে কিন্তু প্রযোজনীয় শ্বাসকার্য চলে। বীজ প্রয়োজনীয় পানি, অক্সিজেন, উত্তাপ ও আলো পেলে সুপ্ত ভ্রূণ জেগে উঠে বাড়তে শুরু করে এবং একসময় বীজত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসে। উত্তর-গ: উদ্দীপকে উল্লিখিত P (আতা, পদ্ম) গুচ্ছ ফল এবং Q (আনারস, কাঁঠাল) যৌগিক ফল। নিম্নোক্ত বৈশিষ্ট্যের কারণে P ও Q ফল পরস্পর থেকে আলাদা। ১. P (গুচ্ছ ফল) একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্রবিশিষ্ট ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। কিন্তু Q (যৌগিক ফল)-এ একটি পুষ্প মঞ্জরির সবগুলো ফল মিলে একটি ফলে পরিণত হয়। ২. গুচ্ছ ফলে ফুলের স্ত্রীস্তবকে যত সংখ্যক গর্ভপত্র থাকে, তত সংখ্যক ছোট ছোট ফল উৎপন্ন হয়। অপর পক্ষে যৌগিক ফলে মঞ্জরির ফুলগুলোর নরম বৃত্যাংশ পরস্পর যুক্ত হয়ে একটি ফলে পরিণত হয়। ৩. গুচ্ছ ফলে একসঙ্গে একগুচ্ছ ফলের সৃষ্টি হয়। পক্ষান্তরে যৌগিক ফলে একসঙ্গে একটি ফল সৃষ্টি হয়। ৪. গুচ্ছ ফল শুষ্ক বা রসাল হতে পারে। কিন্তু যৌগিক ফল সাধারণত রসাল। ৫. গুচ্ছ ফল পুষ্পাক্ষের ওপর অবস্থান করে। কিন্তু যৌগিক ফল মঞ্জরিদণ্ডের ওপর অবস্থান করে। উত্তর-ঘ: জাতীয় অর্থনৈতিক উন্নয়নে Q ফল (আনারস, কাঁঠাল) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল সুস্বাদু। একে প্রায় বাংলাদেশের উঁচু এলাকায় চাষ করা হয়। কাঁঠাল চাষের মাধ্যমে আমাদের সমাজের অসংখ্য মানুষ তাদের দারিদ্র্য দূর করতে পারবে। কাঁঠাল বেশি করে উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। তখন অনেক বেশি লোকজন কাঁঠাল উৎপাদন ও রপ্তানিতে জড়িত থেকে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেকার সমস্যা হ্রাস পাবে। কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, খনিজ পদার্থ এবং ভিটামিন ‘এ’ ও ‘বি’ থাকে। এতে যেমন শারীরিক চাহিদা পূর্ণ হবে, তেমনি অন্যদিকে শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কাঁঠালের বীজ এবং কাঁচা কাঁঠাল সবজি হিসেবে খাওয়া হয়। কাঁঠালের খোসা গরুর খাদ্য হিসেবে ব্যবহূত হয়। অন্যদিকে আনারস ভিটামিন ‘সি’ সমৃদ্ধ একটি উচ্চ স্বাদের ফল। এতে ব্রোমিন নামক এনজাইম বিদ্যমান, যা কৃমিনাশক ক্ষমতাসম্পন্ন। এই ফল রক্ত পরিষ্কারক। এই ফলের পাতার আঁশ সুতা জাতীয় বস্তু তৈরিতে ব্যবহূত হয়। আনারস বিক্রির সঙ্গে অসংখ্য লোক জড়িত থেকে তাদের আর্থিক সচ্ছলতা আনয়ন করে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে Q ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।