প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৫ প্রিয় শিক্ষার্থীরা, আজ পঞ্চদশ অধ্যায়ের উদ্ভিদের অঙ্গসংস্থান: ফল ও বীজ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. বীজ কী?খ. জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝো?গ. P ফল Q ফল থেকে আলাদা কেন? ব্যাখ্যা করো।ঘ. Q ফলটি একটি অর্থকরী ফল—এর পক্ষে তোমার মতামত দাও।উত্তর: ক. বীজ: পরিণত, নিষিক্ত ও পরিপক্ব ডিম্বককে বীজ বলে।খ. সমুদ্রের তীরবর্তী লোনা মাটিতে যেসব উদ্ভিদ জন্মে তাদের লোনা মাটির উদ্ভিদ বলে। লোনা মাটির অধিকাংশ উদ্ভিদে যে বিশেষ ধরনের অঙ্কুরোদগম দেখা যায় তাকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে। যেমন—গরান, কেওড়া ইত্যাদি।জরায়ুজ অঙ্কুরোদগমে গাছের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ফলের ভেতর বীজের অঙ্কুরোদগম শুরু হয়। জরায়ুজ অঙ্কুরোদগমের ফলে সমুদ্রের তীরবর্তী এলাকায় জোয়ার-ভাটার টানে বীজ ভেসে যেতে পারে না।গ. P ফলটি আতা এবং Q ফলটি আনারস। আতা গুচ্ছ ফল ও আনারস যৌগিক ফল। নিম্নলিখিত কারণে P ফল Q ফল থেকে আলাদা:১. আতা একটি ফুলের একাধিক যুক্ত গর্ভপত্রবিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়। কিন্তু আনারস একটি পুষ্পমঞ্জরির সব ফুল মিলে একটি ফলে পরিণত হয়।২. আতার ফুলে স্ত্রীস্তবকে যতসংখ্যক গর্ভপত্র থাকে ততসংখ্যক ছোট ছোট ফল উৎপন্ন হয়। কিন্তু আনারসে মঞ্জরির ফুলগুলোর নরম বৃত্যাংশ, পরস্পর সংযুক্ত হয়ে একটি ফলে পরিণত হয়।৩. আতাতে একসঙ্গে একগুচ্ছ ফল সৃষ্টি হয়। পক্ষান্তরে আনারসে একসঙ্গে একটি ফলের সৃষ্টি হয়।ঘ. Q ফলটি (আনারস) একটি জনপ্রিয় ফল। পাকা ফল খুবই সুস্বাদু। আনারসের পুষ্টিগুণ অত্যধিক। পাকা আনারসে ভিটামিন এ, বি, সি এবং খনিজ উপাদান আছে। এতে ব্রোমেলিন নামের যে এনজাইম আছে তা কৃমিনাশক। এতে যে ভিটামিন ও খনিজ লবণ থাকে যা জীবদেহের পুষ্টির চাহিদা মেটায় ও ক্ষয়পূরণ করে। পাকা আনারস থেকে জুস, জেলি ইত্যাদি তৈরি করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সুতরাং সব দিক থেকে বিবেচনা করে বলা যায়, Q ফলটি (আনারস) একটি অর্থকরী ফল।