Translationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে Translation নিয়ে আলোচনা করব।4. Present Perfect Continuous Tenseবর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে Verb-এর Present Perfect Continuous Tense হয়।গঠন প্রণালি : Subject + have been/has been + মূল Verb + ing + object.২৪৪. আমি পাঁচ ঘণ্টা ধরে পড়ছি — I have been reading for five hours. ২৪৫. সকাল থেকে বৃষ্টি হচ্ছে — It has been raining since morning.২৪৬. তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে — It has been raining for three hours.২৪৭. সে সাত দিন ধরে জ্বরে ভুগছে — He has been suffering from fever for seven days. ২৪৮. সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না — He has not been going to school since Saturday. ২৪৯. সে পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে—He has been reading in this school for five years. ২৫০. সে কি শনিবার থেকে স্কুলে যাচ্ছে না?—Has he not been going to school since Saturday? ২৫১. সে কি তিন বছর ধরে এখানে চাকরি করছে? — Has he been serving here for three years?২৫২. আমরা কি চার বছর ধরে এখানে বাস করছি? — Have we been living here for four years? ২৫৩. তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে — It has been raining for three days.২৫৪. আমি তিন বছর ধরে এখানে বাস করছি — I have been living here for three years.২৫৫. প্রায় দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে — It has been raining for about two hours.২৫৬. মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে—Masud has been suffering from fever since Friday last.২৫৭. নাসিমা গত জুন মাস থেকে এই বিদ্যালয়ে পড়ছে—Nasima has been reading in this school since last June.২৫৮. তুমি পাঁচ ঘণ্টা ধরে সাঁতার কাটছ—You have been swimming for five hours.২৫৯. রহিম পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে—Rahim has been reading in this school for five years.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল