সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরভাষা ও ব্যাকরণ বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি আছে—১. কথ্য-বলার ভাষা ২. লেখ্য-লেখার ভাষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র বই-এর অধ্যায়-১, পার্ট-১ থেকে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।বাংলা ভাষার বিভিন্ন রূপ বা রীতি: বাংলা ভাষা প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি আছে—১. কথ্য-বলার ভাষা ২. লেখ্য-লেখার ভাষা। কথ্য ভাষারীতির আবার দুটি ভাগ— ১. আঞ্চলিক কথ্য ২. প্রমিত কথ্য ভাষারীতি:কথ্য ভাষারীতি কালক্রমে মার্জিত হয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটা রূপ লাভ করেছে। সেটা শিক্ষিত লোকের ভাষা বা কথ্য ভাষা। একেই বলে প্রমিত কথ্য ভাষারীতি।বাংলা লেখ্য ভাষারীতি:বাংলা লেখা ভাষারীতি দুই প্রকার। একটি সাধু ও অপরটি চলিত১। সাধু ভাষারীতি:লেখ্য ভাষারীতি কেবল লেখার কাজে ব্যবহূত হয়। যেমন, আমি তাহাকে পড়িতে বলিব। সাধু ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহূত হয়। যেমন: করিয়াছি, খাইয়াছি, তাহারা, তাহাদের ইত্যাদি।২। চলিত ভাষারীতিপ্রমিত কথ্য ভাষারীতি অবলম্বনে বাংলা ভাষার একটি লেখ্য রীতি গড়ে উঠেছে। একেই বলে চলিত ভাষারীতি। যেমন: আমি তাকে পড়তে বলব।চলিত ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়। যেমন: করেছি, খেয়েছি, তারা, তাদের ইত্যাদি।সাধু রীতির বৈশিষ্ট্য:১। পূর্ণ ক্রিয়াপদ। যেমন: পড়িতেছি, যাইতেছি।২। পূর্ণ সর্বনাম। যেমন: উহারা, উহাদের।৩। অব্যয়ে তৎসমরূপ। যেমন: তথাপি, যদ্যপি।৪। তৎসম শব্দ বহুল এবং গুরুগম্ভীর।চলিত রীতির বৈশিষ্ট্য:১। সংক্ষিপ্ত ক্রিয়াপদ। যেমন: পড়ছি, খাচ্ছি।২। সংক্ষিপ্ত সর্বনাম। যেমন: ওরা, ওদের।৩। অব্যয়ের তদ্ভব রূপ। যেমন: তবু, যদিও।৪। তদ্ভব শব্দ বহুল তথা উচ্চারণে হালকা।সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য: সাধু ও চলিত রীতির মধ্যে নানাদিক থেকে বেশ পার্থক্য আছে। উভয়ের বৈশিষ্ট্য থেকে যায়। এ দুই রীতির পার্থক্য প্রধানত ক্রিয়াপদ ও সর্বনামের মধ্যে। অন্যান্য দিকেও কিছু পার্থক্য রয়েছে। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:১. সাধু রীতিতে ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহূত হয়। যেমন: খাইতেছি, পড়িতেছি ইত্যাদি। চলিত রীতিতে ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহূত হয়। যেমন: খাচ্ছি, পড়ছি ইত্যাদি।২. সাধু রীতিতে সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহূত হয়। যেমন: তাহারা, তাহাদের ইত্যাদি। অপরদিকে চলিত রীতিতে সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে ব্যবহূত হয়। যেমন: তারা, তাদের ইত্যাদি।৩. সাধু রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দ বেশি ব্যবহূত হয়। যেমন: দন্ত, পৃষ্ঠ ইত্যাদি। অপরদিকে চলিত রীতিতে তদ্ভব শব্দ বেশি ব্যবহূত হয়। যেমন: দাঁত, পিঠ ইত্যাদি। এ কারণে সাধু রীতি গুরুগম্ভীর শব্দ ব্যবহারে গাম্ভীর্যপূর্ণ এবং চলিত রীতি হালকা শব্দ ব্যবহারের ফলে হালকা চালের অধিকারী। চলিত রীতিতে দেশি ও বিদেশি শব্দ বেশি ব্যবহূত হয়।৪. সাধু রীতিতে অনুসর্গ ‘হইতে’, ‘থাকিয়া’ প্রভৃতি পূর্ণরূপে প্রয়োগ হয়। অপরদিকে চলিত রীতিতে তা ‘হতে’, ‘থেকে’ প্রভৃতি ছোট আকারে ব্যবহূত হয়।৫. অব্যয় ব্যবহারের বেলায় সাধু রীতিতে তৎসম, চলিত রীতিতে তদ্ভব রূপ বর্তমান থাকে। যেমন, সাধু রীতিতে ‘তথাপি’, ‘যদ্যপি’-চলিত রীতিতে ‘তবু’, ‘যদি’ প্রভৃতি রূপে ব্যবহূত হয়।৬. ধ্বনি পরিবর্তন সাধু রীতিতে কম, চলিত রীতিতে বেশি। সে জন্য সাধু রীতি কৃত্রিম ও পুরোনো, আর চলিত রীতি জীবন্ত ও আধুনিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল