২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরভাষা ও ব্যাকরণ  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র বই-এর অধ্যায়-১, পার্ট-১ থেকে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।সাধু ও চলিত রীতির ক্রিয়াপদের পার্থক্যের কিছু নমুনা:সাধু চলিত সাধু চলিতপড়িতেছি পড়ছি পড়িতাম পড়তামপড়িয়াছি পড়েছি পড়িয়াছিলাম পড়েছিলামপড়িল পড়ল পড়িব পড়বপড়িও পড়ো পড়িতে থাকিব পড়তে থাকবসাধু ও চলিত রীতিতে সর্বনাম পদের পার্থক্যের কিছু নমুনা:সাধু চলিত সাধু চলিতআমাদিগের আমাদের কাহাদিগের কাদেরতোমাদিগের তোমাদের ইহাদিগের এদেরতাহাদিগের তাদের যাহাদিগের যাদেরতাহাদের তাদের উহাদের ওদেরতাহারা তারা উহারা ওরাতাহাকে তাকে যাহাদের যাদেরতাহা তা উহাদিগের ওদেরতাহাতে তাতে ইহাকে একেকাহাকে কাকে ইহা একাহারা কারা ইহারা এরাযাহাকে যাকে তাঁহারা তাঁরাযাহারা যারা উহা ওসাধু রীতির উদাহরণ:১. চলন্ত বাস হইতে এক জায়গায় দেখিতে পাইতেছি, রাস্তা ধরিয়া বিপরীত দিক হইতে সামনে আগাইয়া আসিতেছে যেন রাশি রাশি জোনাকি পোকা।২. কয়েক দিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল, দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল।৩. সেবার তাহাদের রাঙা গাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গায় খুঁজিয়া দুই তিন দিন ধরিয়া কোথাও পাওয়া যায় নাই।চলিত রীতির উদাহরণ:১. তারপর থেকে বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি চলে এসেছে নানা ধারায় বিচিত্র রূপে। তার মধ্যে প্রধান ধারাটি হচ্ছে গীতিকবিতা।২. বাইরের ছবি দেখে, কাঠের অক্ষর দিয়ে খেলা করতে করতে শব্দ তৈরি করতে শেখে।৩. জমি থেকে পাট কেটে ফেলার পরও ঝামেলা পোহাতে হয় অনেক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল