২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরভাষা ও ব্যাকরণ  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র বই-এর অধ্যায়-১, পার্ট-১ থেকে ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।আঞ্চলিক ভাষারীতি: আগেই বলেছি দেশের অঞ্চলভেদে মুখের ভাষার যে আলাদা আলাদা রূপ দেখা যায় তাকে আঞ্চলিক ভাষা বলে।কোনো একটি ভাষা কোনো বড় অঞ্চলে অনেক লোকের মুখের ভাষা হয়ে থাকে। সেই বড় অঞ্চলটির ভিন্ন ভিন্ন অংশে এই ভাষার বেশ পরিবর্তন ও পার্থক্য দেখা যায়। অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষাকে উপভাষাও বলা হয়ে থাকে।মুখে মুখে যেসব কথা বলা হয় তা দেশের সব এলাকায় এক রকম নয়। অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে মুখের কথার মধ্যে ভিন্নতার সৃষ্টি হওয়াতে অঞ্চলের প্রচলিত ভাষাকে আঞ্চলিক ভাষা নাম দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট—এসব বৃহত্তর জেলার নিজস্ব ভাষারীতিতে আঞ্চলিক ভাষার পার্থক্য বোঝা যায়। আঞ্চলিক ভাষা এক অঞ্চলে এক রকম, অন্য অঞ্চলে অন্য রকম। লিখিত ভাষার যেমন একটা নির্দিষ্ট রূপ আছে, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় তা নেই। ফলে এক অঞ্চলের ভাষা অপর অঞ্চলের লোকের বুঝতে অসুবিধা হয়।আঞ্চলিক ভাষারীতির নমুনা:চলিতকরেহয়েকরববলেউঠেঘরেবলবআমাদেরতোমাদেরকেখেতামতিনিআমিআমাদেরআঞ্চলিককর‌্যাহয়্যাকরবামবইল্লাউইঠঠাগরতবলিমু, কমুআমরার, হামারতোমরারেখাইতামতাইনমুই, আঁইআমাগো, মোগো