সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাTranslation প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিকে ভালভাবে আয়ত্ব করার জন্য তোমাদের Tense-এর জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে। Tense-চর্চার জন্য ইংরেজি ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে Translation নিয়ে আলোচনা করব।6. Past Continuous Tenseঅতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।গঠন প্রণালি : Subject + was/were + মূল Verb + ing + object.৪০৪. মা কি রান্না করছিল না? - Was not mother cooking?৪০৫. কুকুরটি কি ঘেউ ঘেউ করছিল না?—Was not the dog barking? 7. Past Perfect Tenseঅতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির Verb-এর Past Perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির Verb-এর Past Indefinite Tense হয়।গঠন প্রণালি : Subject + had + মূল Verb-এর Past Participle + object.৪০৬. ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল — The patient had died before the doctor came. ৪০৭. ডাক্তার আসার পর রোগীটি মারা গেল — The patient died after the doctor had come.৪০৮. আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেন ছেড়ে দিল — The train had left before we reached the station.৪০৯. আমরা স্টেশনে পৌছাবার পর ট্রন ছেড়ে দিল — The train left after we had reached the station.৪১০. সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছালাম — We had reached home before the sun set.৪১১. সূর্য অস্ত যাওয়ার পর আমরা বাড়ি পৌঁছালাম — We reached home after the sun had set. ৪১২. বৃষ্টি থামবার পর আমরা সেখানে পৌঁছালাম —We had reached there before the rain stopped.৪১৩. বৃষ্টি শুরু পূর্বে আমরা সেখানে পৌঁছালাম - We had reached there before the rain started.৪১৪. সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম — I had got up before the sun rose.৪১৫. সূর্য উঠার পর আমি ঘুম থেকে উঠলাম — I got up from sleep after the sun had rose. ৪১৬. ভোর হওয়ার পূর্বে বৃদ্ধা মহিলাটি মারা গেল — The old woman had died before it was down.৪১৭. ভোর হওয়ার পূর্বে আমরা রওনা হয়েছিলাম — He had started before it was down.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল