সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকাTranslation প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিকে ভালভাবে আয়ত্ব করার জন্য তোমাদের Tense-এর জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে। Tense-চর্চার জন্য ইংরেজি ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে Translation নিয়ে আলোচনা করব।7. Past Perfect Tenseঅতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটির Verb-এর Past Perfect Tense হয় এবং পরে সংঘটিত কাজটির Verb-এর Past Indefinite Tense হয়।গঠন প্রণালি : Subject + had + মূল Verb-এর Past Participle + object.৪১৮. তার চিঠি পাবার পর আমি রওনা হলাম — I started after I had received his letter. ৪১৯. তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম — I had started before I got his letter.৪২০. সে চলে যাবার আগে আমি এসেছিলাম — I had come before he left.৪২১. আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম - I had learnt lesson before I went to school.৪২২. আমি যাবার পর তুমি এসেছিলে — You came after I had left.৪২৩. বৃষ্টি থামার পূর্বে আমরা পৌঁছলাম - We had reached there before the rain stopped.৪২৪. গাড়ি ছাড়ার পর আমরা স্টেশনে পৌঁছলাম - We reached the station after the train had started.৪২৫. সূর্য অস্ত যাবার পর তারা এখানে পৌঁছেছিল - The sun had set before they reached here.8. Past Perfect Continuous Tenseঅতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিতকাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে Verb-এরPast Perfect Continuous Tense হয়। গঠন প্রণালি: Subject + had been + মূল Verb + ing + object.৪২৬. তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল — It had been raining for three days. ৪২৭. এক সপ্তাহ ধরে তারা কাজটি করিতেছিল — They had been doing the work for a week. ৪২৮. এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন — He had been suffering from fever for a week. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল