২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৩ কয়েকটি সাধারণ ব্যাধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ ত্রয়োবিংশ অধ্যায়ের ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।রহমান সাহেবের বেশ কিছুদিন ধরে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। এতে তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। ডাক্তারের কাছে গেলে তিনি রক্ত পরীক্ষার পরামর্শ দেন। রক্তে অতিরিক্ত শর্করা পাওয়া যায়। পরবর্তীকালে ডাক্তার শর্করা নিয়ন্ত্রণে পরিমিত খাদ্য গ্রহণ ও প্রয়োজনীয় ওষুধ দেন। প্রশ্ন: ক. AIDS-এর পূর্ণরূপ লেখো।প্রশ্ন: খ. মাদকাসক্তি বলতে কী বোঝো?প্রশ্ন: গ. ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণে রহমান সাহেবের আর কী সমস্যা হতে পারে? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. রহমান সাহেবের প্রতি ডাক্তারের পরামর্শ মূল্যায়ন করো। উত্তর: ক. AIDS-এর পূর্ণরূপ হলো—Acquired Immune Deficiency Syndrome.উত্তর: খ. যেসব দ্রব্য সেবনে মানুষের শারীরিক ও মানসিক অবসন্নতা আনে বা কোনো কোনো ক্ষেত্রে স্নায়ুর উত্তেজনা সৃষ্টি এবং ব্যথা উপশম করে, তা-ই হলো মাদকদ্রব্য। যখন কোনো ব্যক্তি এসব দ্রব্য সেবন ছাড়া চলতে পারে না অর্থাৎ এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন ওই ব্যক্তিকে বলা হয় মাদকাসক্ত ব্যক্তি। সুতরাং মাদকের প্রতি আসক্তিই মাদকাসক্তি।উত্তর: গ. রহমান সাহেবের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়েছিল। ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণে রহমান সাহেবের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন—ঘন ঘন পিপাসা লাগবে, ক্ষুধা বেশি লাগবে, ক্লান্তি ও দুর্বলতার জন্য কাজকর্মে ব্যাঘাত ঘটবে, শরীরের ওজন কমে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে, কেটে গেলে বা ঘা হলে তা তাড়াতাড়ি শুকাবে না ইত্যাদি ক্ষতিকর সমস্যা দেখা দিতে পারে।উত্তর: ঘ. ডায়াবেটিস বা বহুমূত্র এমন একটি রোগ, যা একবার হলে তা আর নিরাময় করা যায় না—তবে নিয়ন্ত্রণ করা যায়। তাই ডাক্তার রহমান সাহেবকে প্রাত্যহিক জীবনে সব কাজকর্মে শৃঙ্খলা মেনে চলতে বললেন। যেমন—ব্যায়াম করা, পরিষ্কার থাকা, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত প্রস্রাব পরীক্ষা ইত্যাদি। ডায়াবেটিস রোগ হলে ক্ষুধা বেড়ে যায়। তাই খাদ্য নিয়ন্ত্রণ হচ্ছে এ রোগের অন্যতম উপায়। এ জন্য ডাক্তার রহমান সাহেবকে মিষ্টিজাতীয় খাদ্য সম্পূর্ণ বাদ দিতে এবং তালিকা অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ করতে বললেন। এ ছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ সেবন বা ইনসুলিন গ্রহণ করতে বললেন। সুতরাং ডাক্তারের দেওয়া পরামর্শগুলো মেনে চলতে পারলে রহমান সাহেবের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ সম্ভব।