Voice changeসুপ্রিয় শিক্ষার্থী গ্রামার-এর ওপর তোমাদের দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনায় আজ রয়েছে ইংরেজি বিষয়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ পার্ট Voice change.# সাধারণ অর্থে Voice অর্থ কণ্ঠস্বর। কিন্তু ব্যাকরণে একে বলা হয় বাচ্য। Verb-এর যে Form দ্বারা কর্তা যখন কাজটি নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয় এবং কর্তার সঙ্গে কাজের সম্পর্ক দেখায় এবং এইভাবে Verb-এর রূপের যে পরিবর্তন ঘটে তাকে Voice বলে। যেমন: a. He has made a basket. b. A basket has been made by him.ওপরের প্রথম বাক্যে কর্তা নিজে কাজ করেছে এবং দ্বিতীয় বাক্যে কর্তার ওপর কাজ করানো হয়েছে।শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে—(i) Verb Gi object (receiver)-টি Subject হিসেবে প্রথমে বসেছে। (ii) সাহায্যকারী verb-টি বসেছে।(iii) অতিরিক্ত একটি be verb বসেছে।(iv) verb Gi 3rd Form ব্যবহূত হয়েছে।(v) extension বসেছে। (vi) by যোগে verb Gi subject-টি object হয়েছে। Voice সাধারণত দুই প্রকার। যথা—1. Active voice (সক্রিয় বাচ্য) এবং 2. Passive voice (নিষ্ক্রিয় বাচ্য)।1. Active voice: কর্তা নিজেই কাজ করে অর্থাৎ কর্তা সক্রিয় এরূপ বোঝালে verb-এর Active voice হয়। যেমন: উপরের বক্সে আমরা দেখতে পাচ্ছি Active বাক্যে কর্তা অর্থাৎ subject নিজেই কাজটি সম্পাদন করেছে। 2. Passive voice: Verb-এর যে form দ্বারা কর্তা নিজে কাজ সম্পাদন করে না, বরং কাজটি অন্যের দ্বারা করানো হয় এরূপ বোঝায় তাকে Passive voice বলা হয়। যেমন:Voice change-এর ক্ষেত্রে মৌলিক যে নিয়ম অনুসরণ করা হয় তা নিচে উল্লেখ করা হলো:(i) আমরা জানি যে, মূল verb-এর পরে Object বসে।(ii) তাহলে এবার Object হবে Subject।(iii) তারপর বসবে To be verb/Auxiliary verb + (iv) এবং মূল verb-এর Past participle বসবে।(v) Subject-টি Object-রূপে by-এর পরে বসবে।Voice change করার সময় একজন শিক্ষার্থীকে অবশ্যই বাক্যের Subject ও Object সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে। নিচের ছক অনুযায়ী এদের পরিবর্তন হয়ে থাকে। যেমন:লক্ষণীয় বিষয়: (a) কোনো কোনো ক্ষেত্রে Active voice-এ দুটি Object-এর মধ্যে যেকোনো একটির পূর্বে Preposition থাকে। এ ধরনের বাক্যে যে Object-টির পূর্বে Preposition থাকে সেই Object-টি Passive voice -এর Subject হিসেবে ব্যবহূত হয় না। সঙ্গের দ্বিতীয় Object-টি Passive voice-এর Subject হিসেবে বসে। Active : She did for me the necessary things.Passive : The necessary things were done for me by her.(b) আবার কোনো কোনো সময় Active voice-এর দুটি Object থাকে। সে ক্ষেত্রে উক্ত Active Voice-কে Passive voice করার সময় প্রথম Object-টি অর্থাৎ ব্যক্তিবাচক Object-টিকে Subject করাই উত্তম।Active : The Headmaster teaches us English.Passive : We are taught English by the headmaster.Or, English is taught us by the headmaster. উল্লিখিত বাক্যটিতে লক্ষ করলে দেখা যায়, Active voice-টিতে teaches মূল verb-টির পরে দুটি Object যথাক্রমে us ও English আছে। এর মধ্যে us ব্যক্তিবাচক Object হওয়ায় তাকে Passive voice-এর Subject হিসেবে বসানো হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল