Voice changeসুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার-এর ওপর দক্ষতা বৃদ্ধিতে সম্পূর্ণ সিলেবাসের ওপর Voice change থেকে ধারাবাহিক আলোচনায় তোমাদের স্বাগতম।Complex Sentence : Complex Sentence-কে Passive voice করতে হলে Principal clause ও Sub-ordinate clause উভয়ের Passive করতে হয়। Principal clause-এর সাধারণত Object থাকে না। তাই উক্ত অংশের Object হিসেবে It নিতে হয়। যেমন—Active : I know that you helped him.Passive : It is known to me that he was helped by you.Active : I thought that Babul had sung a song. Passive : It was thought by me that a song had been sung by Babul.জেনে রাখো: Complex Sentence-এর Sub-ordinate clause-এর যদি Object না থাকে তবে উক্ত অংশের Passive voice করার দরকার হয় না। এ ধরনের Sentence-এর বেলায় Principal clause-এর subject হিসেবে It নিয়েও Passive voice করা যায়। তা ছাড়া sub-ordinate clause-এর that-সহ পরের সবটুকুকে Passive করার সময় বাক্যের Subject করে Passive করা যায়। যেমন—Active : I know that the he is a good boyPassive : It is known to me that he is a good boy.Or : That he is a good boy is known to me.জেনে রাখো: And দ্বারা দুটি বাক্য যুক্ত হলে যদি and-এর উভয় অংশে Object থাকে তবে উভয়ই নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। আর and-এর পরবর্তী অংশে কোনো Object না থাকলে প্রথম অংশ বা পূর্ববর্তী অংশ পরিবর্তিত হয়। যেমন—Active : He ate rice and went to school.Passive : Rice was eaten by him and (he) went to school.Active : He ate rice and gave me a pen.Passive : Rice was eaten and I was given a pen by him. অনেক সময় Infinitive দ্বারাও Voice change করা যায়। যেমন—I don’t like to be hated.A bank is going to be opened by the manager.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল