Voice change সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার-এর ওপর দক্ষতা বৃদ্ধিতে সম্পূর্ণ সিলেবাসের ওপর Voice change থেকে ধারাবাহিক আলোচনায় তোমাদের স্বাগতম।Complex Sentence : Complex Sentence-কে Passive voice করতে হলে Principal clause ও Sub-ordinate clause উভয়ের Passive করতে হয়। Principal clause-এর সাধারণত Object থাকে না। তাই উক্ত অংশের Object হিসেবে It নিতে হয়।লক্ষণীয়: কতগুলো Verb-এর পরে by preposition না বসে with, at, to ইত্যাদি বসে। যেমন— Gratify = gratify with, please = pleased with, satisfy = satisfied with, bless = blessed with, glad = glad at, know = known to, surprise = surprised at, fill = filled with ইত্যাদি।Known verb-এর পরে to ও be উভয়ই বসে। যেমন— He is known to me.A tree is known by its fruits.জেনে রাখো: অনেক সময় আত্মপরিচয় দিতে হলে বা কোনো কাজের মাধ্যমে পরিচয় দিতে হলে known-এর পরে by বসে। একে অন্যের সঙ্গে পরিচয় অর্থে Known-এর পরে to বসে। যেমন— Active : The boy pleased us all.Passive : We all were pleased by the boy হবে না। এক্ষেত্রে হবে-Passive : We all were pleased with the boy.Active : Your work satisfied me.Passive : I was satisfied with your work. Active : His conduct annoyed me.Passive : I was annoyed at his conduct.Active : The book contains useful information.Passive : Useful information is contained in the book.জেনে রাখো: অনেক সময় দেখা যায় Passive voice-এর Doer বা Agent থাকে না। এ ধরনের বাক্যের Voice পরিবর্তন করতে হলে Someone, People, We, The Boy, He ইত্যাদিকে Subject হিসেবে ব্যবহার করতে হয়। তবে কোনো কাজ যখন এক ব্যক্তি দ্বারা করা সম্ভব তখন Singular subject নিতে হয়। আর যখন কোনো কাজ একার পক্ষে সাধারণত করা সম্ভব নয় তখন Plural subject নিতে হয়। যেমন— Passive : My pen was stolen.Active : Someone stole my pen. Passive : He is not known here.Active : None/nobody knows him here.Passive : He is called a liar. Active : People/They call him a liar.জেনে রাখো: Voice Change করার ক্ষেত্রে। নিম্নলিখিত Verb-গুলোর Passive voice হয় না। কারণ এরা Intransitive verb : die, appear, seem, disappear, happen, belong, despair, allude, occur, ensure, wonder, comprise, perish, refer, issue, and indulge ইত্যাদি।Incorrect : It was appeared.Correct : It appeared.Incorrect : It is happened.Correct : It happened.Incorrect : This book is belonged to me.Correct : This book belongs to me.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল