অধ্যায়-১ গ.সা.গু.প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো।তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে আজকে গ.সা.গু. নিয়ে আলোচনা করব এবং এ-সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। গ.সা.গু.: গ.সা.গু. দিয়ে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎদুই বা ততোধিক রাশির ভেতর কতগুলো মৌলিক সাধারণ গুনণীয়ক আছে, তাদের গুণফলকে ওই রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গ.সা.গু. বলে। গ.সা.গু. নির্ণয়ের পদ্ধতি: ১. প্রদত্ত প্রতিটি রাশিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণ করা হয়।২. প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণকৃত প্রতিটি রাশিকে উত্পাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎগুণফল আকারে প্রকাশ করতে হবে।৩. উত্পাদকগুলোই হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি রাশিগুলোর গুণনীয়ক।৪. যে গুণনীয়কগুলো প্রতিটি রাশিতে বিদ্যমান থাকবে, তাদের গুণফলই হলো নির্ণেয় গ.সা.গু.।৫. প্রদত্ত রাশিগুলোর সংখ্যাবাচক সহগগুলোর পাটিগণিতীয় গ.সা.গু. নির্ণয়ের নিয়ম অনুসারে গ.সা.গু. নির্ণয় করতে হবে।স্মরণ রাখতে হবে, গ.সা.গু. নির্ণয়ের ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় না এবং কোনো সাধারণ গুণনীয়ক বা উত্পাদক না থাকলে গ.সা.গু. হবে 1।গাণিতিক সমস্যা:প্রশ্ন: 6a3b2c, 12a2b2c4 ও 15a4b4c2-এর গ.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = 6a3b2c = 6 × a3 × b2 × cদ্বিতীয় রাশি = 12a2b2c4 = 12 × a2 × b2 × c4তৃতীয় রাশি = 15a4b4c2 = 15 × a4 × b4 × c2এখানে, রাশি তিনটির সাংখ্য সহগ 6, 12 ও 15-এর গ.সা.গু. = 3 এবং রাশি তিনটির সাংখ্য সহগ বাদে সর্বোচ্চ সাধারণ ঘাতের উত্পাদক যথাক্রমে a3, b2 ও c। নির্ণেয় গ.সা.গু. = 3a3b2cAns : 3a3b2cপ্রশ্ন: a3 - 1, a3 + 1 এবং a4 + a2 + 1-এর গ.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = a3 - 1 = (a)3 - (1)3 = (a - 1) (a2 + a.1 + 12) = (a - 1) (a2 + a + 1)দ্বিতীয় রাশি = a3 + 1 = (a)3 + (1)3 = (a + 1) (a2 - a.1 + 12) = (a + 1) (a2 - a + 1)তৃতীয় রাশি = a4 + a2 + 1 = (a2)2 + 2.a2 .1 + (1)2 - a2 = (a2 +1)2 - (a)2 = (a2 + 1 + a) (a2 + 1 - a) = (a2 + a + 1) (a2 - a + 1)যেহেতু প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাশির মধ্যে কোনো সাধারণ উত্পাদক নেই। নির্ণেয় গ.সা.গু. = 1Ans : 1প্রশ্ন: x3 - 3x2 - 10x, x3 + 6x2 + 8x এবং x4 - 5x3 - 14x2 -এর গ.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = x3 - 3x2 - 10x = x(x2 - 3x - 10) = x(x2 - 5x + 2x - 10) = x{x(x - 5) + 2(x - 5)} = x(x - 5) (x + 2)দ্বিতীয় রাশি = x3 + 6x2 + 8x = x(x2 + 6x + 8) = x(x2 + 4x + 2x + 8) = x{x(x + 4) +2(x + 4)} = x(x + 4) (x + 2)তৃতীয় রাশি = x4 - 5x3 - 14x2 = x2 (x2 - 5x - 14) = x2 (x2 - 7x + 2x - 14) = x({x(x - 7) + 2(x - 7)} = x(x - 7) (x + 2)যেহেতু, প্রদত্ত রাশিগুলোর সাধারণ উত্পাদক = x(x + 2) নির্ণেয় গ.সা.গু. = x(x + 2)Ans : x(x + 2)