২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  ল.সা.গু.প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য থাকছে বীজগণিত অংশের প্রথম অধ্যায় থেকে ল.সা.গু. নিয়ে আলোচনা এবং এ-সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান।ল.সা.গু.: ল.সা.গু. দিয়ে বোঝায় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক রাশির যে সাধারণ গুণিতকে রাশিগুলোর ন্যূনতমসংখ্যক সম্ভাব্য সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বর্তমান থাকে, তাকে ওই রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে ল.সা.গু. বলে।ল.সা.গু. নির্ণয়ের পদ্ধতি: ১. প্রদত্ত প্রতিটি রাশিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণ করতে হবে।২. প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি নামকরণকৃত প্রতিটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে হবে।৩. প্রতিটি রাশির উৎপাদকগুলো থেকে এমন একটি গুণিতক গঠন করতে হবে, যেন তাতে প্রতিটি রাশির ন্যূনতমসংখ্যক সম্ভাব্য সাধারণ উৎপাদক বর্তমান থাকে।৪. প্রদত্ত রাশিগুলোর সংখ্যাবাচক সহগগুলোর পাটিগণিতীয় ল.সা.গু. নির্ণয়ের নিয়ম অনুসারে ল.সা.গু. নির্ণয় করতে হবে।৫. ক্রমিক নম্বর ৩ ও ৪ থেকে পাওয়া ল.সা.গু. দুটির গুণফলই হবে নির্ণেয় ল.সা.গু.।মনে রাখতে হবে, ল.সা.গু. নির্ণয়ের ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় না।প্রশ্ন: 4x2y2z এবং 6xy2-এর ল.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = 4x2y2z = 4  x2  y2  zদ্বিতীয় রাশি = 6xy2 = 6  x  y2প্রদত্ত রাশি দুটির সাংখ্য সহগ 4 ও 6-এর ল.সা.গু. = 12 এবং রাশি দুটির সর্বোচ্চ ঘাতের উৎপাদক যথাক্রমে x2, y2 এবং z. নির্ণেয় ল.সা.গু. = 12x2y2zAns: 12x2y2zপ্রশ্ন: 6x2 - x - 1, 3x2 + 7x + 2 এবং 2x2 + 3x - 2-এর ল.সা.গু. নির্ণয় করো।সমাধান: প্রথম রাশি = 6x2 - x - 1 = 6x2 - 3x + 2x - 1 = 3x(2x - 1) + 1(2x-1) = (2x - 1)(3x + 1)দ্বিতীয় রাশি = 3x2 + 7x + 2 = 3x2 + 6x + x + 2= 3x(x + 2) + 1(x + 2) = (x + 2) (3x + 1)তৃতীয় রাশি = 2x2 + 3x - 2= 2x2 + 4x - x - 2 = 2x(x + 2) - 1(x + 2) = (x + 2) (2x - 1) নির্ণেয় ল.সা.গু. = (2x - 1) (3x + 1) (x + 2)Ans: (2x - 1) (3x + 1) (x + 2) প্রশ্ন: x3+ y3, x3 - y3 এবং x4 + x2y2 + y4-এর ল.সা.গু. নির্ণয় করো।সমাধান:প্রথম রাশি = x3 + y3 = (x + y) (x2 - xy + y2)দ্বিতয়ি রাশি = x3 - y3 = (x - y) (x2 + xy + y2)তৃতীয় রাশি = x4 + x2y2 + y4 = (x2)2 + 2x2y2 + (y2)2 - x2y2 = (x2+ y2)2 - (xy)2 = (x2 + y2 + xy) (x2 + y2 - xy) = (x2 + xy + y2) (x2 - xy + y2)নির্ণেয় ল. সা. গু. = (x + y) (x - y) (x2 + xy + y2) (x2- xy + y2)= (x + y) (x2 - xy + y2) (x - y) (x2 + xy + y2)= (x3 + y3) (x3 - y3)= (x3)2 - (y3)2 = x6 - y6 Ans: x6 - y6