২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধ্বনি ও বর্ণ প্রকরণ  প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে নমুনা প্রশ্নোত্তর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ তোমাদের জন্য রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা ও উদাহরণ: ধ্বনি: মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকপ্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। অর্থাৎ বাগ্যন্ত্র ও ফুসফুস তাড়িত বাতাসে মিলে যেসব আওয়াজ হয় ,তার নাম ধ্বনি। তবে ভাষার ক্ষেত্রে এ ধ্বনিকে অর্থযুক্ত হতে হয়।ফুসফুস থেকে আগত বাতাস গলনালি, মুখবিহ্বর বা নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা বা আঘাত লাগে। এই ঘষা লাগার জায়গা, ধরন ও পরিমাণ বিভিন্ন ধ্বনির সৃষ্টি করে। লক্ষ করা যায় যে কোনো কোনো ধ্বনির উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস সোজা বাধা না পেয়ে বেরিয়ে যায়। আবার কখনো কখনো বাতাস মুখের নানা জায়গায় বাধা পায়। বাধার এই পার্থক্যের দিক থেকে ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন:১. স্বরধ্বনি ২. ব্যঞ্জনধ্বনিস্বরধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও কোনো বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলে। যেমন: অ, আ, ই, ঈ ইত্যাদি।ব্যঞ্জনধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও না কোথাও বাধা পায়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন: ক, খ, গ, ঘ ইত্যাদি।বর্ণ: যেসব ধ্বনি মুখ দিয়ে উচ্চারিত হয় সেসব কানে শোনা যায়। কিন্তু মনের ভাব প্রকাশের জন্য ধ্বনিগুলোকে লেখাও যায়। লেখার জন্য এক একটি ধ্বনির এক একটি প্রতীক ব্যবহার করা হয়। প্রতীকগুলোর নাম দেওয়া হয়েছে বর্ণ।মোট কথা, যেসব প্রতীক চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন: অ, ক ইত্যাদি। বর্ণগুলো ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক। প্রকারভেদে ধ্বনির মতো বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালা:বাংলা বর্ণমালায় মোট ৫১টি বর্ণ রয়েছে।এগুলোর মধ্যে স্বরবর্ণের সংখ্যা ১১টি: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৪০টি: ক খ গ ঘ ঙচ ছ জ ঝ ঞট ঠ ড ঢ ণত থ দ ধ নপ ফ ব ভ ময র ল ব (অন্তস্থ-ব) শষ স হ ড় ঢ়য় ৎ ং ঃ ঁঁঁঁঁ ঁ (খণ্ড ত) (অনুস্বার) (বিসর্গ) (চন্দ্র বিন্দু)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল