ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে নমুনা প্রশ্নোত্তর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ তোমাদের জন্য রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা।অন্তঃস্থধ্বনি: বর্ণমালায় স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যে স্থান পেয়েছে বলে য, র, এবং শ-এ বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। সংযুক্ত ব্যঞ্জনধ্বনি: যেখানে পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনি থাকে এবং তাদের মধ্যে কোনো স্বরধ্বনি থাকে না, সেগুলোর মিলিত রূপকে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি বলে। দুটি বর্ণ যোগ করার সময় অনেক ক্ষেত্রেই এদের আকার বদলে যায়। যেমন—ঞ + চ = ঞ্চ ক + ষ = ক্ষহ + ম = হ্ম ঞ + জ = ঞ্জজ + ঞ = জ্ঞ ত + ম = ত্মমৌলিক ও যৌগিক স্বরধ্বনি:গঠন বিচারে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়:১. মৌলিক স্বরধ্বনি ও ২. যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি: একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি সাতটি। যেমন—অ, আ, ই, উ, এ এ্যা, ও। এগুলোকে বিশ্লেষণ করে ভাগ করা যায় না। লক্ষ করি—বাংলা ভাষায় ‘এ্যা’ ধ্বনিটি আছে, কিন্তু তার জন্য কোনো বর্ণ নেই। যৌগিক স্বরধ্বনি: পাশাপাশি দুটি স্বরধ্বনি তাড়াতাড়ি এবং এক প্রয়াসে উচ্চারণের ফলে তা একটি যুক্তধ্বনিতে রূপ নিলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন: অ+ই = অই, অ+উ = অউ ইত্যাদি। এসব ধ্বনিকে দ্বিস্বর, সন্ধিস্বর বা যৌগিক স্বরও বলা হয়ে থাকে। বাংলা ভাষায় দুটি যৌগিক স্বরধ্বনিকে একক বর্ণে রূপদান করা হয়েছে। এগুলো হচ্ছে অ+ই = ঐ, অ+উ = ঔ। বাংলা বর্ণমালায় ঐ এবং ঔ এই দুটি যৌগিক বর্ণকে মৌলিক বর্ণের মতো স্থান দেওয়া হয়েছে। কিন্তু বাংলা যৌগিক স্বরধ্বনি মাত্র দুটি নয়, পঁচিশটি। যেমন: অ + ও = অও - লও, অ + এ = অয় - নয়আ + ই = আই - গাই, আ + এ = আয় - খায়আ + উ = আউ - হাউ, ই + ই = ইই - দিইই+উ = ইউ - মিউ, ই + ও = ইও - নিওউ + ই = উই - ছুঁই, উ + ও = উও - কুয়োএ + ই = এই - সেই, এ + উ = এউ - কেউও + ই = ওউ - মউ, ও + ও = ওও - ধোওএ্যা + এ = এ্যায় - দ্যায়, এ্যা + ও = এ্যাও - ম্যাও।