Articles সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর। তোমাদের English second paper grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হবে। Use of Indefinite Article – An/an :১. কোনো Word-এর প্রথম অক্ষর Vowel (a, e, i, o, u) হলে তার পূর্বে Indefinite Article ‘An’ বসে। যেমন, an apple, an aeroplane, an engine driver, an island, an orange, an uncle, an ancient city, an egg, an inkpot, an umbrella, an ugly bird, an old man, An Akbor is not born in every age ইত্যাদি। ২. কোনো Word-এর প্রথম অক্ষর অনুচ্চারিত ‘h’ হলে তার পূর্বে Indefinite Article ’An’ বসে। যেমন, I shall wait for an hour. He is an honest man. She is an honours graduate. Mr. Khan is an honourable man. ইত্যাদি।৩. কোনো Word-এর প্রথম অক্ষর উচ্চারিত ‘h’ হলে যদি উচ্চারণের জোর দ্বিতীয় Syllable-এর ওপর পড়ে, তবে তার পূর্বে Indefinite Article ‘An’ বসে। যেমন, He is an historian. It is an hotel. ইত্যাদি।৪. কোনো উপাধি বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলেও যদি তার উচ্চারণ Vowel-এর মতো হয় তবে তার পূর্বে Indefinite Article ‘An’ বসে। যেমন, My mother is an M.A. Mr. Ryhan is an F.R.C.S. He is an S.S.C examinee. Mr. Sumon is an L.L.B. ইত্যাদি। Use of Definite Article – The/the :১. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে Definite Article ‘The’ বসে। যেমন, I want the red pen. Akbar was the emperor of India. The mangoes are ripe. The rose is a beautiful flower. ইত্যাদি।২. পশু, পাখি, গাছপালা, জাতি বা গোত্রের নামের আগে Definite Article ‘The’ বসে। যেমন, The cow gives us milk. The bird fly in the sky. The trees are tall. The English are intelligent. The Muslims are brave. ইত্যাদি।৩. পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ, দিক প্রভৃতি একক ও অদ্বিতীয় নামের বস্তুর পূর্বে Definite Article ‘The’ বসে। যেমন, The earth is round. The moon shines at night. The sun shines by day. The sky is cloudy. The sun rises in the east & sets in the west ইত্যাদি।৪. নদী, গাল্ফ, উপসাগর, সাগর, মহাসাগর, হ্রদ, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে Definite Article ‘The’ বসে। যেমন, The Padma is a mighty river. The Persian Gulf. The fish of the Bay of Bengal is famous. The Black Sea is not busy. The Pacific Ocean is very deep. The Caspian is the largest lake in the world. The Himalayas are on the north of India. The Andamans are a group of island ইত্যাদি। ৫. পবিত্র ধর্মগ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন ইত্যাদি নামের পূর্বে Definite Article ‘The’ বসে। যেমন, The Quran is a holy scripture. The Ramayana, The Mahabharat, The Bible, The Shahanama is a famous book. I read The Daily Prothom Alo. The Titanic crossed the Arabian sea. The Urmi (Aruna) is late by two hours. ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল