অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়-৮ ‘বাংলাদেশের দুর্যোগ’ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। ১। পরিবেশ ভয়ানকভাবে বিপন্ন হওয়ার কারণ কোনটি?ক. ভূমিধস খ. শিশির গ. খরা ঘ. উঞ্চায়ন২। সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রাপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কিলোমিটার?ক. ২০ কি.মি. খ. ৮ কি.মি. গ. ১২ কি.মি. ঘ. ১৭ কি.মি.৩। বিশ্বে ব্যাপক হারে কী গড়ে উঠছে?ক. বন্দর খ. নগর গ. গ্রাম ঘ. দালান৪। নিচের কোনটি তাপ বৃদ্ধিকারক গ্যাস?ক. গ্রিন হাউস গ্যাস খ. মিথেন গ. নাইট্রোজেন ঘ. নিয়ন৫। রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস উৎপন্ন হয়?ক. এফসি খ. সিএফসি গ. এইচএস ঘ. এসএফ৬। বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয়?ক. হাইড্রোস্পিয়ার খ. মেসোস্পিয়ার গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোন স্তর৭। উষ্ণায়নের ফলে ক্রমাগত কোনটি উত্তপ্ত হয়ে উঠছে?i. চাঁদ ii. বায়ুমণ্ডল iii. পৃথিবী iv.সমুদ্রকোনটি সঠিক? ক. i ও iv খ. ii ও iii গ. i, ii, iii ঘ i ও iii৮। সমুদ্রের লবণাক্ত পানি ক্ষতি করে—i) গরুর খামারের ii) শস্যখেতের iii) সবুজ গাছপালারকোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii, iii (গ) i, ii, iii (ঘ) i, iii ৯। বড় বনসমূহে প্রচণ্ড দাবদাহের কারণে নিচের কোনটি সংঘটিত হয়?ক. দাবানল খ. অগ্ন্যুৎপাত গ. আগ্নেয়গিরি ঘ. সুনামি১০। ‘সুনামি’ একটি কিসের নাম? ক. মানবসৃষ্ট সমাধান খ. মানবসৃষ্ট সমস্যা গ. প্রাকৃতিক দুর্যোগ ঘ. প্রাকৃতিক জলাশয়# নিচের তথ্যটি পড়ে (১১) ও (১২) নম্বর প্রশ্নের উত্তর দাও—২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ এক দুর্যোগ সংঘটিত হয়। এ অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৯ মাত্রা। এ দুর্যোগ টোকিও শহরের প্রায় ৪০০ কি.মি উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।১১। উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের নাম কী?ক. ঘূর্ণিঝড় খ. বন্যা গ. ভূমিক্ষয় ঘ. সুনামি১২। মূলত দুর্যোগটি ঘটেছিল— i) সমুদ্র তলদেশে প্রচণ্ড ভূমিকম্প হলে ii) সমুদ্র তলদেশে জলরাশি কমে গেলে iii) সমুদ্র তলদেশে অগ্ন্যুৎপাতের ফলেকোনটি সঠিক? (ক) i, ও iii (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ii, iii১৩। বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ার কারণ কোনটি?ক. সামাজিক অসচেতনতা খ. ভৌগোলিক অবস্থান গ. মানুষের অসাবধানতা ঘ. রাজনৈতিক অস্থিরতা১৪। বাংলাদেশের কোন অঞ্চলে খরা হতে দেখা যায়?ক. দক্ষিণাঞ্চলে খ. উত্তরাঞ্চলে গ. পূর্বাঞ্চলে ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চলে১৫। সুন্দরবনের কী ধ্বংস হচ্ছে?ক. জীববৈচিত্র্য খ. প্রাণিবৈচিত্র্য গ. গোলপাতা ঘ. সুন্দরীপাতাউত্তরপত্র: ১। (ঘ) ২। (গ) ৩। (খ) ৪। (ক) ৫। (খ) ৬। (ঘ) ৭। (খ) ৮। (খ) ৯। (ক) ১০। (গ) ১১। (ঘ) ১২। (ক) ১৩। (খ) ১৪। (খ) ১৫। (ক)।