২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার জন্মকথাশিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্রের ‘বাংলা ভাষার জন্মকথা’ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাওভাবের বাহন ভাষা। একসময় লেখকদের প্রতিজ্ঞা ছিল সংস্কৃত ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার না করা। কিন্তু কতিপয় শিক্ষিত উঁচু শ্রেণীর ব্যবহূত সংস্কৃত শব্দ সাধারণ মানুষের কাছে ছিল দুর্বোধ্য। তাই ক্রমান্বয়ে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লেখকেরা এ নিয়ম ত্যাগ করেছেন। ক) সাধারণ মানুষের কথ্য ভাষা কোনটি?খ) মাগধী অপভ্রংশ কী? এর শাখাগুলোর পরিচয় দাও।গ) ‘যে ভাষা সাধারণের বোধগম্য নয়, সে ভাষা সর্বসাধারণের গ্রহণযোগ্যতা পায় না’—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ) ‘নানা বিবর্তনের ধারা পার করে বর্তমান বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে’—বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।উত্তর: ক. সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল ‘প্রাকৃত’। উত্তর: খ. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের মধ্যে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। তৎকালীন উঁচু বংশের মানুষের লেখার ভাষা ছিল সংস্কৃত। আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ভাষার নাম ছিল প্রাকৃত। এই প্রাকৃত ভাষাগুলোকে বলা হতো মধ্য ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষা ধীরে ধীরে নানা বিবর্তনের ফলে শেষ স্তরে এসে অপভ্রংশ ভাষার রূপ নিয়েছে। এই অপভ্রংশের পরিবর্তিত রূপকে বলা হয় মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশের তিনটি শাখা। পূর্ব মাগধী অপভ্রংশ, মধ্য মাগধী অপভ্রংশ ও পশ্চিম মাগধী অপভ্রংশ। ড. সুনীতি কুমারের মতে, পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা, আসামি ও ওড়িয়া ভাষার। অন্য দুটি শাখা থেকে জন্ম হয়েছে মৈথিলি, ভোজপুরিয়া ইত্যাদি ভাষার। অপভ্রংশ হলো মূল ভাষার শব্দাবলির বিকৃত বা অশুদ্ধ রূপ। অর্থাৎ প্রাকৃতের পরবর্তী রূপকে বলে অপভ্রংশ। উত্তর: গ. মনের ভাব প্রকাশের অন্যতম বাহন ভাষা। তাই এ ভাষা হতে হবে সহজ-সরল, প্রাঞ্জল অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহার উপযোগী। এখানে সংস্কৃত ভাষা বলতে বিজ্ঞ পণ্ডিতজনের লেখ্য ভাষাকেই বোঝায়। এসব ভাষা কখনোই সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। যে ভাষা মানুষের মনের আবেদন মেটাতে সক্ষম নয়, সে ভাষা কখনোই টিকে থাকে না। তাই সংস্কৃতের মতো দুর্বোধ্য ভাষা কখনোই সর্বজনগ্রাহ্য হতে পারে না। কালের পরিক্রমায় মানুষ তার দৈনন্দিন জীবনের কথাবার্তা ও ভাব বিনিময়ের জন্য প্রাকৃত ভাষাকেই বেছে নিয়েছিল। এভাবে প্রাকৃত ভাষা সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। আর সাধারণের মধ্যে এ ভাষার গ্রহণযোগ্যতা ছড়িয়ে পড়ে। যে ভাষা কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ, সে ভাষা শুধু সমাজের উঁচু স্তর পর্যন্তই পৌঁছাতে পারে। সে ভাষা কখনো কারও প্রাণের ভাষা হতে পারে না। ভাষা যেমন তার আপন গতিতে চলে, মানুষের মাঝে স্থান করে নেয়, আবার সময়ের প্রয়োজনে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ ও দৈনন্দিন জীবনের সঙ্গেই ভাষার মাধুর্য বিস্তার লাভ করে। উত্তর: ঘ. অধ্যাপক হুমায়ুন আজাদ রচিত কত নদী সরোবর গ্রন্থের অন্তর্গত ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটিতে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আজ থেকে প্রায় হাজার বছর আগে বাংলা ভাষার জন্ম। তবে এর সঠিক বিবর্তনের ধারা সম্পর্কে পণ্ডিতদের মধ্যে নানা বিভাজনের সৃষ্টি হয়েছে। হেমচন্দ্রসহ কিছু সংস্কৃত পণ্ডিত মনে করেন, সংস্কৃত থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে। তবে স্যার জর্জ গ্রিয়ারসন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ পণ্ডিত ভিন্ন মত পোষণ করেন। অনেকের ধারণা, এ দেশের আদি অধিবাসী অর্থাৎ প্রাকৃত বা নিচু শ্রেণীর কথ্য ভাষা থেকে বাংলা এসেছে। এ প্রসঙ্গে পণ্ডিত উইলিয়াম মুর বলেন, অগণিত দ্রাবিড় মুষ্টিমেয় আর্যের ভাষা গ্রহণ তো করেইনি বরং আর্য ভাষা সংস্কৃত ও দ্রাবিড়দের ভাষা থেকে গড়ে উঠেছে। বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ড. এনামুল হক বলেন, ‘যে প্রাকৃত ভাষা থেকে সংস্কৃতের উদ্ভব এবং উর্দু, পাঞ্জাবি, সিন্ধি প্রভৃতি পাক-ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম এলাকাগুলোর যাবতীয় ভাষার উৎপত্তি ও বিকাশ সেই প্রাকৃতের পূর্বরূপ হতে বাংলা ভাষার উৎপত্তি সাধিত হয়েছে।’ সুতরাং আদি মানুষের মুখের ভাষারই বিবর্তিত ও রূপান্তরিত রূপই বাংলা ভাষা। কেউ কেউ মনে করেন, প্রাকৃতের পরে ভাষার যে বিবর্তন ঘটেছে, তার নাম অপভ্রংশ। তার পরবর্তী রূপ মাগধী থেকেই প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়েছে। এরপর নানা স্তর পেরিয়ে তা আধুনিক বাংলা ভাষায় রূপ নিয়েছে।